Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:০১, ১৪ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ০১:০২, ১৪ ফেব্রুয়ারি ২০২৬

ফাঁসির মঞ্চ থেকে সংসদে বাবর ও আজহার

ফাঁসির মঞ্চ থেকে সংসদে বাবর ও আজহার
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বড় চমক দেখিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এবং জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম। মৃত্যুদণ্ডের রায় মাথায় নিয়ে দীর্ঘ দেড় দশকের বেশি সময় কারাগারে থাকার পর খালাস পেয়েই তারা সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

লুৎফুজ্জামান বাবর মদন-মোহনগঞ্জ-খালিয়াজুড়ি (নেত্রকোনা-৪) আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে ১ লাখ ২০ হাজার ৯৬১ ভোটে জয়ী হয়েছেন। তার ১ লাখ ৬০ হাজার ৮০১ ভোটের বিপরীতে প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী পেয়েছেন মাত্র ৩৯ হাজার ৮৪০ ভোট।

বাবরের রাজনৈতিক জীবনে সবচেয়ে আলোচিত অধ্যায় হলো ২০০৪ সালের ২১ আগস্টের গ্রেনেড হামলা মামলা। তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনার ওপর হামলায় বাবরকে অভিযুক্ত করা হয় এবং মৃত্যুদণ্ড প্রদান করা হয়। তবে বিএনপি দাবি করে, মামলাটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। হাসিনার পতনের পর ১৬ জানুয়ারি ২০২৫ সালে তিনি কারাগার থেকে মুক্ত হন।

অন্যদিকে রংপুর-২ (বদরগঞ্জ ও তারাগঞ্জ) আসনে জয়ী হয়েছেন জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম। দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ৩৯ হাজার ৬৮০ ভোট পেয়েছেন তিনি, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ মার্কায় ভোট পাওয়া মোহাম্মদ আলী সরকার পেয়েছেন ৭৯ হাজার ৯১০ ভোট।

এটিএম আজহার ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় রংপুর অঞ্চলে আলবদর বাহিনী পরিচালনা ও মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ছিলেন। ২০১৪ সালের ৩০ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে মৃত্যুদণ্ড পান। পরে ২০২৫ সালের ২৭ মে সর্বোচ্চ আদালতের রিভিউ শুনানির পর খালাস পান।

জয়ী হওয়ার পর এটিএম আজহার বলেন, এ বিজয় আমার নয়, জনগণের। ভোটাররা আমার প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দিয়ে চাঁদাবাজদের প্রত্যাখ্যান করেছে। তিনি নেতাকর্মীদেরও নির্দেশ দেন ভোট না দেয়া মানুষদের সঙ্গে কখনও খারাপ আচরণ না করতে, যাতে ভবিষ্যতে তারা আবারও ভোট দিতে পারে।

এ দুই নেতা দীর্ঘসময় কারাগারে থাকার পর সংসদে ফিরে এসে বাংলাদেশের রাজনীতিতে নতুন অধ্যায় লিখছেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, সামনে ১০ চ্যালেঞ্জ
ঢাবির মেয়েদের হল বন্ধ রাত ১১টায়
নবম পে-স্কেল অনুমোদন: কার বেতন কত
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৯১৯, নিখোঁজ ৪ হাজারের বেশি
জামালপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪
ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর
শিল্প কোনও পাপ নয়: প্রভা
মক্কা ডিফেন্স অ্যালায়েন্সের আনুষ্ঠানিক যাত্রা
দেশে প্রথম রোবটিক সার্জারি, প্রথম দিনে ২ রোগীর অস্ত্রোপচার
আন্তর্জাতিক ফুটবলকে গুডবাই বললেন মেসি
পূজার আগেই পাকিস্তানের হামলার প্রস্তুতিতে শঙ্কিত ভারত
‘ইসলাম শ্রেষ্ঠ ধর্ম’ মন্তব্যে কর্ণাটকের মন্ত্রীর পদত্যাগ দাবি বিজেপির
মার্কিন হামলার পাল্টা জবাব, জর্ডানে ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
৬ মাসে দেশে বিচারবহির্ভূত হত্যা হয়নি: সংসদীয় কমিটি
নেপালে বন্যা-ভূমিধসে মৃত্যু প্রায় ৮০০, নিখোঁজ আড়াই হাজার
মক্কা চুক্তিতে বাংলাদেশের অংশগ্রহণে ইতিবাচক অগ্রগতি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ডুবে ডুবে নৌকা খুঁজলে ‘হাঁস’ খেয়ে ফেলবে জনগণ-রুমিন ফারহানাকে হুঁশিয়ারি সারোয়ার তুষারের