Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০১:২৯, ১৬ মার্চ ২০২৬

ইসরায়েলের পুলিশ সদর দফতর ও স্যাটেলাইট কেন্দ্র গুড়িয়ে দিলো ইরান

ইসরায়েলের পুলিশ সদর দফতর ও স্যাটেলাইট কেন্দ্র গুড়িয়ে দিলো ইরান
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে এবার সরাসরি ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্থাপনা গুড়িয়ে দেয়ার দাবি করেছে ইরান। দেশটির সামরিক বাহিনী জানিয়েছে, ড্রোন হামলা চালিয়ে ইসরায়েলের একটি পুলিশ ইউনিটের সদরদফতর ও প্রতিরক্ষা স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্র লক্ষ্য করে আঘাত গুড়িয়ে দেয়া হয়েছে।

রোববার (১৫ মার্চ) সকালে এ হামলা চালানো হয় বলে দাবি করা হয়েছে। লক্ষ্যবস্তু ছিলো ইসরায়েলি পুলিশের বিশেষ ইউনিট লাহাভ ৪৩৩-এর সদর দফতর এবং গিলাত অঞ্চলে অবস্থিত প্রতিরক্ষা স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্র।

ইরানের সামরিক বাহিনীর প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, শক্তিশালী ড্রোন ব্যবহার করে অত্যন্ত নির্ভুলভাবে এসব স্থাপনায় হামলা চালানো হয়েছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমগুলো দাবি করেছে, হামলায় ইসরায়েলের গোয়েন্দা ও যোগাযোগ ব্যবস্থার গুরুত্বপূর্ণ অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

ইরানের দাবি অনুযায়ী, এ দুটি স্থাপনা ইসরায়েলের গোয়েন্দা তৎপরতা ও নিরাপত্তা ব্যবস্থার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই কৌশলগতভাবে এসব কেন্দ্রকে লক্ষ্য করে অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছে তেহরান।

তবে হামলায় ঠিক কতটা ক্ষয়ক্ষতি হয়েছে বা কোনও হতাহতের ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে ইসরায়েলের পক্ষ থেকে বিস্তারিত তথ্য দেয়া হয়নি।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, এ হামলার দাবির পর পুরো অঞ্চলে নতুন করে উত্তেজনা ও যুদ্ধের আশঙ্কা ছড়িয়ে পড়েছে। বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ের পাল্টাপাল্টি হামলার ঘটনাগুলো মধ্যপ্রাচ্যে সংঘাত আরও তীব্র করে তুলতে পারে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

আমি কফির জন্য মৃত: নেতানিয়াহু
গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর গাছ রক্ষায় প্রশাসনের মাইকিং
রায়পুরার নিখোঁজের একদিন পর শিশুর লাশ উদ্ধার
শায়েখ ইব্রাহিম আফ্রিকীকে ঘিরে দেশ বিদেশের ১৭শ’ মুসল্লি ইতিকাফে
ভারতে আটক ৭ বাংলাদেশির বেনাপোল দিয়ে দেশে প্রত্যাবর্তন
ইসরায়েলের পুলিশ সদর দফতর ও স্যাটেলাইট কেন্দ্র গুড়িয়ে দিলো ইরান
পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ে প্রধানমন্ত্রীর অভিনন্দন
মাত্র ৭ মিনিটে ইসরায়েলে আঘাত হানতে পারে ইরানের ‘সেজিল’
মোজতবা খামেনি গুরুতর আহত, মস্কোতে গোপন অস্ত্রোপচার!
কেনিয়ায় ভয়াবহ বন্যা, ৬২ জনের প্রাণহানি
জাবি ছাত্রীর রক্তাক্ত লাশ উদ্ধার, যুবক আটক
শহীদ মিনারে গুলি ও ছুরিকাঘাত, কনটেন্ট ক্রিয়েটর রাকিবের মৃত্যু
নেতানিয়াহুর ‘মৃত্যু’র বিষয় অস্বীকার করছে ইসরায়েল
পাকিস্তানকে হারিয়ে সিরিজ জিতলো বাংলাদেশ
সিঙ্গাপুরের হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস, অবস্থা স্থিতিশীল
দুদকের কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে ইফতার মাহফিল
শেবাচিম হাসপাতালে নার্সের ভুলে দুই রোগীর মৃত্যু
কে হবেন পরবর্তী তত্ত্বাবধায়ক সরকারের প্রধান?— যা জানা গেলো
মার্কিন নাগরিকদের দ্রুত সৌদি আরব ছাড়ার নির্দেশ
সংবিধান সংস্কার পরিষদের কোনও অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী