Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৫:৪৮, ১৪ মার্চ ২০২৬

শক্তি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে অংশ নিতে আসছে ২৫০০ মার্কিন সেনা

ইরান যুদ্ধে অংশ নিতে আসছে ২৫০০ মার্কিন সেনা
ছবি: সংগৃহীত

ইরানকে ঘিরে চলমান উত্তেজনার মধ্যে সামরিক শক্তি বাড়াতে নতুন করে প্রায় আড়াই হাজার মার্কিন মেরিন সেনা মোতায়েনের প্রস্তুতি নিয়েছে যুক্তরাষ্ট্র। এসব সেনা যুদ্ধক্ষেত্রে অংশ নিতে ইতোমধ্যে রওনা দিয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে জানানো হয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ৩১তম মেরিন এক্সপিডিশনারি ইউনিটের সদস্যরা জাপানের ওকিনাওয়া থেকে নিজ বন্দর ত্যাগ করেছে। তারা উভচর যুদ্ধজাহাজ ইউএসএস ত্রিপোলির সঙ্গে করে অভিযানে যাচ্ছে।

প্রতিবেদন অনুযায়ী, এ যুদ্ধজাহাজ থেকেই মেরিন সেনাদের সরাসরি যুদ্ধক্ষেত্রে মোতায়েন করা হবে। সংকটপূর্ণ পরিস্থিতি মোকাবিলা বা প্রয়োজন হলে ইরানের কোনও গুরুত্বপূর্ণ অঞ্চল নিয়ন্ত্রণে নেয়ার অভিযানে তাদের ব্যবহার করা হতে পারে।

বিশ্লেষকদের মতে, ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েল সংঘাতে এটিই প্রথমবারের মতো উল্লেখযোগ্য সংখ্যক মার্কিন স্থলসেনা মোতায়েনের প্রস্তুতি। যদিও মার্কিন মেরিন বাহিনী স্থল ও সমুদ্র—উভয় ক্ষেত্রেই অভিযান পরিচালনায় সক্ষম।

এদিকে এ পদক্ষেপকে যুক্তরাষ্ট্রের সামরিক প্রস্তুতি বৃদ্ধির অংশ হিসেবে দেখা হচ্ছে। পর্যবেক্ষকদের ধারণা, ওয়াশিংটন ধীরে ধীরে এ সংঘাতে নিজেদের সামরিক উপস্থিতি বাড়াচ্ছে এবং দ্রুত যুদ্ধ শেষ করার কোনও পরিকল্পনা আপাতত তাদের নেই।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান
কমলাপুর ও সচিবালয়ের পাশে ককটেল বিস্ফোরণ
নভেম্বরে তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনায় ঢাকা-দিল্লি
অপ্রতীমের আইফোন উদ্ধার, সন্ধ্যাতেই হত্যার ধারণা
যুদ্ধ বন্ধে ইরানের ৩ শর্ত, অপেক্ষা ট্রাম্পের জবাব
দেশে শিশুসহ মা-বোনদের নিরাপত্তা নেই: নাহিদ ইসলাম
অপ্রতীম হত্যাকাণ্ডে আটক ৩
ঢাকায় মার্কিন দূতাবাসে চাকরি, বেতন ৭২ হাজার
মিরপুর-বাড্ডায় বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ
নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই
বিএনপি পানি খাবে, তবে ঘোলা করে: জামায়াতের আমির
তানভীরের শরীরে অজ্ঞাত ইনজেকশনের অভিযোগ, জবাব চাইলেন নাহিদ
দলীয় নাম ও প্রতীক খোয়ালেন মমতা, প্রার্থীও গ্রেফতার
সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী