Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০১:২৫, ১১ মার্চ ২০২৬

আপডেট: ০১:২৫, ১১ মার্চ ২০২৬

একের পর এক ইরানি মিসাইল হামলায় দিশেহারা ইসরায়েল

একের পর এক ইরানি মিসাইল হামলায় দিশেহারা ইসরায়েল
ছবি: সংগৃহীত

ইসরাইলে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা জোরদার করেছে ইরান। দেশটির নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের পর প্রতিশোধমূলক হামলার মাত্রা আরও বাড়ানো হয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) একের পর এক ইরানি ক্ষেপণাস্ত্র ইসরাইলের বিভিন্ন এলাকায় আঘাত হানছে বলে খবর পাওয়া গেছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা–এর প্রতিবেদনে বলা হয়েছে, ইরান থেকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র শনাক্ত করার পরপরই সতর্কতা জারি করে ইসরাইল প্রতিরক্ষা বাহিনী। সতর্কবার্তা জারির কিছুক্ষণের মধ্যেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে।

বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলের মধ্যাঞ্চলের শহর বেইত শেমেস–এ একাধিক ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এ সময় আকাশে বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ইসরাইলি সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইসরাইল জানিয়েছে, ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়ার পর চিকিৎসাকর্মীরা দ্রুত ঘটনাস্থলের দিকে রওনা হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

প্রতিবেদন অনুযায়ী, নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রগুলো ব্যালিস্টিক ধরনের ছিলো। এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনও পরিষ্কার নয়।

এর আগে ইরানের সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) ঘোষণা দিয়েছিলো, এখন থেকে ইসরাইলে যে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হবে তার প্রতিটির ওজন এক টনের কম হবে না।

মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরাইলের মধ্যে চলমান এ পাল্টাপাল্টি হামলা নতুন করে উত্তেজনা বাড়িয়েছে এবং পরিস্থিতি আরও সংঘাতমুখী হয়ে উঠছে বলে বিশ্লেষকদের আশঙ্কা।

সূত্র: আল জাজিরা

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান
কমলাপুর ও সচিবালয়ের পাশে ককটেল বিস্ফোরণ
নভেম্বরে তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনায় ঢাকা-দিল্লি
অপ্রতীমের আইফোন উদ্ধার, সন্ধ্যাতেই হত্যার ধারণা
যুদ্ধ বন্ধে ইরানের ৩ শর্ত, অপেক্ষা ট্রাম্পের জবাব
দেশে শিশুসহ মা-বোনদের নিরাপত্তা নেই: নাহিদ ইসলাম
অপ্রতীম হত্যাকাণ্ডে আটক ৩
ঢাকায় মার্কিন দূতাবাসে চাকরি, বেতন ৭২ হাজার
মিরপুর-বাড্ডায় বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ
নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই
বিএনপি পানি খাবে, তবে ঘোলা করে: জামায়াতের আমির
তানভীরের শরীরে অজ্ঞাত ইনজেকশনের অভিযোগ, জবাব চাইলেন নাহিদ
দলীয় নাম ও প্রতীক খোয়ালেন মমতা, প্রার্থীও গ্রেফতার
সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী