Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:০০, ১৩ মার্চ ২০২৬

ডিসেম্বরে জাতীয় গ্রিডে যোগ হবে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ

ডিসেম্বরে জাতীয় গ্রিডে যোগ হবে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ
ছবি: সংগৃহীত

চলতি বছরের শেষ নাগাদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট থেকে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে। বৃহস্পতিবার (১২ মার্চ) অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ তথ্য জানান।

বিকেলে পরিকল্পনা কমিশনে ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফিংকালে মন্ত্রী জানান, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। আগামী ৭ এপ্রিল এ কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে ‘ফুয়েল লোডিং’ শুরু হবে। ফুয়েল লোডিং প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হওয়ার পর জুন-জুলাই মাসের মধ্যে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে।

মন্ত্রী আরও জানান, পরীক্ষামূলক উৎপাদনের শুরু থেকেই উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে। তবে প্রথম ইউনিটের পূর্ণ সক্ষমতায় অর্থাৎ পুরো ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ নিয়মিতভাবে জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হবে চলতি বছরের ডিসেম্বর থেকে।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে জানানো হয়েছে, পরীক্ষামূলক চালুর সময় কেন্দ্রটি সরাসরি পূর্ণ ক্ষমতায় কাজ করবে না। তাই জুন-জুলাই মাস থেকে ডিসেম্বর পর্যন্ত ধাপে ধাপে বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ বৃদ্ধি করা হবে। ডিসেম্বরে ১২০০ মেগাওয়াটের পূর্ণ সক্ষমতায় পৌঁছানোর আগে বিভিন্ন সময়ে পর্যায়ক্রমে বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ধ্বংসাবশেষের ধাক্কা থেকে বাঁচলো বাংলাদেশের স্যাটেলাইট
রোহিঙ্গাদের ৫ শর্ত, না হলে ফিরতে নারাজ ৮৭%
মৃত্যুদণ্ড কার্যকরের ব্যর্থতা, সরকারের বিরুদ্ধে মামলার প্রস্তুতি ক্রিস্টা পাইকের
এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান
মাহমুদউল্লাহর ৮ ছক্কা, তবু হার বাংলাদেশের
পর্দার ফাটাকেষ্ট এবার সত্যিই মন্ত্রী!
ফের বাড়লো জেট ফুয়েলের দাম
মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার
মেসির বিদায়ে ভালোবাসায় ভাসালো বার্সা
বন্ধুত্ব চাইলে ভারতকে পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে হবে: নাহিদ
এমপির উপস্থিতিতে জামায়াত আমিরকে মারধর
রাহুল-প্রিয়াঙ্কাসহ বিরোধী নেতাদের টেনে-হিঁচড়ে আটক