Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০০:০৬, ১৮ মে ২০২৬

আপডেট: ০০:০৬, ১৮ মে ২০২৬

সৌদি আরবে ২৭ মে ঈদুল আজহা, বাংলাদেশে ২৮ মে

সৌদি আরবে ২৭ মে ঈদুল আজহা, বাংলাদেশে ২৮ মে
ছবি: সংগৃহীত

সৌদি আরবে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। এর মধ্য দিয়ে দেশটিতে পবিত্র ঈদুল আজহার তারিখ নির্ধারণ করা হয়েছে। চাঁদ দেখার ভিত্তিতে আগামী ১০ জিলহজ, অর্থাৎ ২৭ মে (বুধবার) সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হবে।

রোববার (১৭ মে) সৌদি আরবের রাজকীয় কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে চাঁদ দেখার ঘোষণা দেয়। একইসঙ্গে ঈদের আগের দিন ২৬ মে (মঙ্গলবার) পবিত্র হজ অনুষ্ঠিত হবে।

পবিত্র মক্কা ও মদিনার তথ্য প্রকাশকারী নির্ভরযোগ্য মাধ্যম Haramain তাদের ভেরিফায়েড এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করেছে।

সৌদি আরবের পাশাপাশি ওমান-ও আগামী ২৭ মে ঈদুল আজহা উদ্‌যাপনের ঘোষণা দিয়েছে। এর আগে ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়া একই দিনে ঈদ উদ্‌যাপনের সিদ্ধান্ত জানায়।

সাধারণত সৌদি আরবের একদিন পর বাংলাদেশে ঈদ উদ্‌যাপিত হয়। সে হিসাবে দেশে আগামী ২৮ মে (বৃহস্পতিবার) পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হতে পারে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে বাংলাদেশের জাতীয় চাঁদ দেখা কমিটি।

এ বিষয়ে সোমবার মাগরিবের নামাজের পর রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ-এ জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। সভায় দেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখার তথ্য পর্যালোচনা করে ঈদের তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

নতুন পে স্কেলে সর্বনিম্ন বেতন ২০ হাজার টাকার প্রস্তাব
ঈদুল আজহায় সংবাদপত্রে পাঁচ দিনের ছুটি
এক সেকেন্ডও দেরি কইরেন না, আল্লাহ বাঁচাই রাখলে কথা হবে-সালমান-রেহানার ফোনালাপ
‘কী রে সম্পাদক পরিষদ!’— মারুফ কামাল খানের ফেসবুক পোস্টে তোলপাড়
ড্রোন হামলায় আমিরাতের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আগুন
বুলডোজারে সংখ্যালঘু উচ্ছেদ, প্রতিবাদে উত্তাল কোলকাতা
যুক্তরাষ্ট্রের একক আধিপত্যের যুগ শেষ: ইরান
নতুন ভিসির যোগদান ঘিরে ডুয়েটে সংঘর্ষ
আমরা গণভবনে যাইনি, চুরিও করিনি—কারিনা কায়সারের মায়ের আবেগঘন বক্তব্য
চট্টগ্রামে গ্রাফিতি মোছা নিয়ে বিএনপি-এনসিপি মুখোমুখি
ফ্যামিলি কার্ডে গরিব বঞ্চিত, হাওড়েও চলছে নৈরাজ্য: ডেপুটি স্পিকার
সৌদি আরবে ২৭ মে ঈদুল আজহা, বাংলাদেশে ২৮ মে
নোয়াখালীতে জামায়াত নেতার বাড়িতে ৯৯ বস্তা সরকারি চাল উদ্ধার
এই সরকারের অনেক গুণ—মেঘনায় তিন মাসে চার খুন: হাসনাত আবদুল্লাহ
নতুন ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদ