Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৩১, ১৫ মে ২০২৬

ছুটি বাতিলের প্রজ্ঞাপন

ঈদের আগে ২৩ মে সরকারি অফিস খোলা

ঈদের আগে ২৩ মে সরকারি অফিস খোলা
ফাইল ছবি

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা সাত দিনের সাধারণ ছুটির আগে আগামী ২৩ মে শনিবার সরকারি অফিস খোলা থাকবে বলে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৫ মে সোমবার থেকে ৩১ মে রোববার পর্যন্ত দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস বন্ধ থাকবে।

তবে দীর্ঘ ছুটির সমন্বয়ের অংশ হিসেবে ২৩ মে শনিবার এবং ২৪ মে রোববার অফিস খোলা থাকবে বলে জানানো হয়েছে। ফলে ২৩ মে নির্ধারিত সরকারি ছুটি কার্যত বাতিল করা হয়েছে।

এদিকে ছুটির সময় জরুরি সেবাসমূহ এ সিদ্ধান্তের আওতামুক্ত থাকবে। এর মধ্যে বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, বন্দর কার্যক্রম, পরিচ্ছন্নতা, টেলিফোন, ইন্টারনেট ও ডাকসেবা চালু থাকবে।

এছাড়া হাসপাতাল ও জরুরি স্বাস্থ্যসেবার সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং ওষুধ ও চিকিৎসাসামগ্রী পরিবহনকারী যানবাহনও ছুটির বাইরে থাকবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

ব্যাংকিং কার্যক্রম সচল রাখার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেবে বাংলাদেশ ব্যাংক। আর আদালতের কার্যক্রম পরিচালনার বিষয়ে নির্দেশনা দেবে বাংলাদেশ সুপ্রিম কোর্ট।

সবার দেশ/কেএম

সর্বশেষ

শীর্ষ সংবাদ:

কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকার নেতৃত্বে সাঈদ-জসিম
যুদ্ধ চাই না, তবে প্রস্তুত আছি: ইরানের স্পিকার
গণভোট ও জুলাই সনদ প্রসঙ্গ টানতেই ক্ষুব্ধ বিএনপি নেতা
চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত
ইংল্যান্ডকে হারিয়েই ফের ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষে আর্জেন্টিনা
হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, ফিরলেই গ্রেফতার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
গণভোটের চার প্রশ্ন না বুঝলে ৩১ দফা বুঝলো কীভাবে-প্রশ্ন জামায়াত আমিরের
নৌবাহিনীর নতুন প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম
রাবিতে ‘ছাত্রলীগমুক্ত দিবস’ উপলক্ষে প্রতীকী ‘দে ধাওয়া’ কর্মসূচি
ছাত্রলীগ-আওয়ামী লীগের প্রশ্নে কোনও ছাড় নয়-আবু সাঈদের কবরের পাশে ছাত্রদলের প্রতিজ্ঞা