Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১০:৩৪, ১৫ মে ২০২৬

ইউক্রেনীয় ড্রোন ইস্যুতে টালমাটাল দেশ

রাজনৈতিক সংকটে লাটভিয়ার প্রধানমন্ত্রীর পদত্যাগ

রাজনৈতিক সংকটে লাটভিয়ার প্রধানমন্ত্রীর পদত্যাগ
ছবি: সংগৃহীত

ইউক্রেনীয় ড্রোন অনুপ্রবেশকে ঘিরে সৃষ্ট রাজনৈতিক সংকটের জেরে পদত্যাগ করেছেন এভিকা সিলিনা। বৃহস্পতিবার (১৪ মে) আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দেন তিনি। এতে আগামী অক্টোবরের সাধারণ নির্বাচনের আগে দেশটির রাজনৈতিক অঙ্গনে নতুন অনিশ্চয়তা তৈরি হয়েছে।

ঘটনার সূত্রপাত গত সপ্তাহে, যখন ইউক্রেনের তিনটি ড্রোন লক্ষ্যভ্রষ্ট হয়ে লাটভিয়া–র আকাশসীমায় প্রবেশ করে। এর মধ্যে একটি ড্রোন দেশটির একটি তেলের গুদামে আঘাত হানে। যদিও এতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি, তবে নিরাপত্তা ব্যবস্থা ও সরকারের প্রতিক্রিয়া নিয়ে স্থানীয়দের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দেয়।

জানা গেছে, ড্রোনগুলো মূলত রাশিয়া–র দিকে পাঠানো হয়েছিলো। তবে সিগন্যাল জ্যাম হওয়ার কারণে সেগুলো পথ হারিয়ে লাটভিয়ার ভূখণ্ডে ঢুকে পড়ে।

এ ঘটনায় নিরাপত্তা গাফিলতির অভিযোগ এনে প্রধানমন্ত্রী সিলিনা তার প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রিস স্প্রুডস–কে বরখাস্ত করেন। কিন্তু এ সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে স্প্রুডসের রাজনৈতিক দল সরকার থেকে সমর্থন প্রত্যাহার করে নেয়। ফলে ক্ষমতাসীন জোট ভেঙে পড়ে এবং রাজনৈতিক সংকট আরও গভীর হয়।

পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হয়ে শেষ পর্যন্ত পদত্যাগের পথ বেছে নেন প্রধানমন্ত্রী সিলিনা। পদত্যাগের ঘোষণা দিয়ে তিনি বলেন, দেশের নিরাপত্তা ও প্রতিরক্ষা ব্যবস্থার উন্নয়নের স্বার্থেই কঠোর পদক্ষেপ নিতে হয়েছিলো। তিনি উল্লেখ করেন, লাটভিয়া তার জাতীয় বাজেটের প্রায় ৫ শতাংশ প্রতিরক্ষা খাতে ব্যয় করে এবং নিরাপত্তা ইস্যুতে কোনও ধরনের আপসের সুযোগ নেই।

এদিকে লাটভিয়ার রাষ্ট্রপতি এডগার্স রিঙ্কেভিকস জানিয়েছেন, দ্রুত নতুন সরকার গঠনের বিষয়ে তিনি আজ (১৫ মে) সিদ্ধান্ত নেবেন।

২০২৩ সালে ক্ষমতায় আসা সিলিনা সরকার শুরু থেকেই ইউক্রেনের পক্ষে শক্ত অবস্থান নিয়ে আসছিলো। ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে রাশিয়ার সম্ভাব্য আগ্রাসনের আশঙ্কায় লাটভিয়া বর্তমানে উচ্চ সতর্কতায় রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক এ সংকট দেশটির নিরাপত্তা নীতির দুর্বলতা ও জোট রাজনীতির ভঙ্গুরতাকেই নতুন করে সামনে নিয়ে এসেছে।

সূত্র : বিবিসি

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল
৭০ অনুচ্ছেদে পরিবর্তন করেই পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী
ড. ইউনূসসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ
একাদশে ভর্তি শুরু ২ সেপ্টেম্বর, ক্লাস ২৩ সেপ্টেম্বর
ড. ইউনূস-আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন
বিএনপি মুখে এক, কাজে আরেক: নাহিদ ইসলাম
রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন ভারপ্রাপ্ত স্পিকার
তারেক রহমানকে ’সম্মানজনক অভ্যর্থনা’ দেয়ার বার্তা ভারতের
প্যারোলে মুক্তি, স্বামীকে শেষ বিদায় দীপু মনির
পাকিস্তান হাইকমিশনের নিরাপত্তা বেষ্টনী গুঁড়িয়ে দিলো দিল্লি
মির্জা ফখরুলের আবেগঘন ‘জিন্দাবাদ’ পোস্ট, সারজিসের মন্তব্য
সরকারের চেয়ে প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্টি বেশি-ডপলার জনমত জরিপ
বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল
ব্রাজিলে বাস-লরির মুখোমুখি সংঘর্ষে নিহত ২৩
গুলিবিদ্ধ হওয়ার কথা কাউকে বলবেন না-জুলাই শহীদের বাবাকে চিকিৎসক
কোলকাতা অগ্নিকাণ্ডে নিহত ৫ বাংলাদেশির ৪ জনই একই পরিবারের
হান্নান মাসউদের এমপি পদ নিয়ে রিট
বাবা ও প্রেমিকের সহায়তায় পর্নোগ্রাফি তৈরি
এক্সিলারেটের টার্মিনাল বন্ধ, গ্যাস সরবরাহে সংকট