Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৫১, ৯ মার্চ ২০২৬

হাদি হত্যাকারীদের ফেরাতে কূটনৈতিক তৎপরতা চলছে: আইজিপি 

হাদি হত্যাকারীদের ফেরাতে কূটনৈতিক তৎপরতা চলছে: আইজিপি 
ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে জড়িত দুই আসামিকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনার জন্য কূটনৈতিক চ্যানেলে কাজ চলছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির।

সোমবার (৯ মার্চ) রাজধানীর বাংলাদেশ পুলিশ সদর দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

আইজিপি আলী হোসেন ফকির বলেন, হাদি হত্যাকাণ্ডে জড়িত দুইজনকে ভারতে গ্রেফতার করা হয়েছে। তাদের দ্রুত দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় কূটনৈতিক প্রক্রিয়া শুরু হয়েছে এবং অচিরেই তাদের বাংলাদেশে আনা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

তিনি আরও বলেন, অপরাধ দমনে কোনো ধরনের দলীয় পরিচয় বিবেচনায় নেয়া হবে না। বিশেষ করে চাঁদাবাজি ও মাদক কারবারের বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকবে পুলিশ।

পুলিশপ্রধান জানান, দেশের প্রতিটি থানাকে ‘জিরো কমপ্লেইন সেন্টার’ হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নেয়া হয়েছে, যাতে সাধারণ মানুষ সহজে অভিযোগ জানাতে পারে এবং দ্রুত প্রতিকার পায়।

পুলিশ সদস্যদের আচরণ প্রসঙ্গে আইজিপি বলেন, দায়িত্ব পালনের সময় কোনও সদস্য যেনো অতিউৎসাহী আচরণ না করেন সে বিষয়ে নির্দেশনা দেয়া হবে। একই সঙ্গে তিনি সাধারণ জনগণকে আইন মেনে চলার আহ্বান জানান।

এ সময় তিনি সতর্ক করে বলেন, কোনও নিষিদ্ধ সংগঠন যদি আইনবহির্ভূত কর্মকাণ্ডে জড়িত থাকে, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

এনসিপিতে যোগ দিচ্ছেন জুলাই আন্দোলনের নেতারা
খালেদা-তারেক গ্রেফতারে চাপ ছিলো দুই সম্পাদকের
ফ্রান্সে অভিবাসন ব্যবস্থায় বড় পরিবর্তনের আভাস
হরমুজে মার্কিনী ‘পুলিশি’ জাহাজকে ডুবিয়ে দিবে ইরান
হরমুজে জাহাজ চলাচলে সুখবর দিলো ইরান
জ্বালানি সংকটে স্থগিত বার কাউন্সিল নির্বাচন
রাজনীতি নয়, ধর্মীয় বিষয়েই সীমাবদ্ধ থাকুন: পোপকে ভ্যান্স
‘কুষ্টিয়ায় পীর হত্যায় জামায়াত জড়িত নয়’
ইসরায়েলগামী অস্ত্রচালান বেলজিয়ামে জব্দ
ইকবাল সোবহান চৌধুরীকে বিমানবন্দরে আটকালো পুলিশ
ইরানের সঙ্গে সমঝোতায় আশাবাদী হোয়াইট হাউস
জ্বালানি সংকট মেটাতে ২০০ কোটি ডলার সহায়তা চাইলো বাংলাদেশ
পাকিস্তানের সেনাপ্রধান তেহরানে
শিগগিরই প্রাথমিকে ৬০ হাজার শিক্ষক নিয়োগ
বাংলাদেশকে ২ কোটি ১৯ লাখ হাম-রুবেলা টিকা দেবে যুক্তরাষ্ট্র
যুক্তরাজ্যের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিলের হুমকি ট্রাম্পের
মালয়েশিয়ায় স্থানান্তর করা হলো মির্জা আব্বাসকে