Sobar Desh | সবার দেশ মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত: ২১:০৩, ২ মে ২০২৬

শার্শায় শিশুকে ধর্ষন চেষ্টার অভিযোগে যুবক আটক

শার্শায় শিশুকে ধর্ষন চেষ্টার অভিযোগে যুবক আটক
ছবি: সবার দেশ

যশোরের শার্শায় তৃতীয় শ্রেণির এক শিশুকে (১১) ধর্ষন চেষ্টার অভিযোগে প্রতিবেশি এক যুবককে আটক করা হয়েছে। 

শুক্রবার (১ মে) রাতেই ওই যুবককে আটক করা হয়েছে। বুধবার বিকেলে ঘটনাটি ঘটনাটি ঘটে যশোরের শার্শা উপজেলার শালকোনা গ্রামের এড়োখাল ব্রীজের পাশে। শুক্রবার সকালে শিশুটির মা শার্শা থানায় মামলা করে বলে জানান শার্শা থানার ওসি মারুফ হোসেন।
 
আটক সম্রাট হোসেন (৩০) যশোরের শার্শা উপজেলার শালকোনা গ্রামের হাবিবুর রহমান হবির ছেলে।

শিশুটি শালকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণিতে পড়াশোনা করে।

মামলার বরাতে ওসি বলেন, ওই শিশুটি তার তিনজন সঙ্গীসহ শালকোনা গ্রামের এড়োখাল ব্রীজের পাশে কাঁশফুল আনতে যাচ্ছিলো। এসময় তাদের প্রতিবেশি সম্রাট পথের মাঝ থেকে তাকে বাইসাইকেলে জোর পূর্বক তুলে নিয়ে যায়। সে শালকোনা গ্রামের জনৈক বাবলু এর পাটক্ষেতের মধ্যে থাকা সৌর বিদ্যুতের খুটির কাছে নিয়ে ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষনের চেষ্টা করে। এসময় মেয়েটির আত্নচিৎকারে মাঠে থাকা লোকজন এগিয়ে এলে আসামী কৌশলে দৌড়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এ ব্যাপারে শার্শা থানায় এজাহার দায়েরের পরপরই ধর্ষন চেষ্টার অভিযোগে অভিযুক্ত সম্রাটকে আটক করা হয়েছে বলে ওসি জানান।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

হরমুজে শত্রু দেশের জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা ইরানের
ঘুষ কাণ্ডের অভিযোগে মিরপুর মডেল থানার ওসি প্রত্যাহার
একই মায়ের গর্ভে যমজ সন্তান, কিন্তু বাবা ভিন্ন
বোরখা পরে প্রাথমিক শিক্ষা অধিদফতরে আগুন দেয় পরিচ্ছন্নতা কর্মী: পুলিশ
মার্কিন নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ করে ইরান থেকে তেল কিনছে চীন
মন্ত্রীত্ব এতো কঠিন জানলে দায়িত্ব নিতাম না: কৃষিমন্ত্রী
পানিতে তলিয়ে গেলো ছয় বিঘা ধান, মাঠেই কৃষকের মৃত্যু
রাজধানীতে এনসিপির দিনব্যাপী জাতীয় কনভেনশন আজ
শার্শায় শিশুকে ধর্ষন চেষ্টার অভিযোগে যুবক আটক
শিক্ষার্থীরা ‘গোয়ালঘরে’, পুলিশ থাকছে ক্লাসে
৫ আগস্ট ছাত্র-জনতা দেশকে আবার স্বাধীন করেছে: প্রধানমন্ত্রী
এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের ঘোষণা প্রধানমন্ত্রীর, ৮০ শতাংশই নারী
বাংলাদেশ ৫ আগস্টের আগের অবস্থায় আর ফিরবে না: পিনাকী ভট্টাচার্য
এসএসসি-এইচএসসি পরীক্ষা ডিসেম্বরেই: শিক্ষামন্ত্রী
ইরানের নোবেলজয়ী নার্গিস মোহাম্মদী গুরুতর অসুস্থ
থানা দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
সিলেটে ৭৫০০ কোটি টাকার প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর