Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২২:১০, ২৮ ফেব্রুয়ারি ২০২৬

দ্রুত সময়ের মধ্যে সংসদে সংস্কার পরিষদ হবে: নাহিদ ইসলাম

দ্রুত সময়ের মধ্যে সংসদে সংস্কার পরিষদ হবে: নাহিদ ইসলাম
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আগামী সংসদে দ্রুত সময়ের মধ্যে একটি সংস্কার পরিষদ গঠনের প্রত্যাশা করছেন তারা। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার এখন পর্যন্ত যেসব আইন পাস করেছে এবং যেসব অধ্যাদেশ জারি করেছে, সেগুলোকে ইনডেমনিটি দিয়ে সংসদের অনুমোদনের মাধ্যমে বৈধতা দেয়ার আশা করা হচ্ছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর ধানমণ্ডিতে আবাহনী মাঠে এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ফ্যাসিবাদ বিলোপ করে গণতন্ত্রকে সম্পূর্ণভাবে প্রতিষ্ঠা করাই তাদের মূল লক্ষ্য। এজন্য সংস্কারের লড়াই, জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোটের মাধ্যমে জনগণের রায় প্রতিষ্ঠার আন্দোলন অব্যাহত রয়েছে। তিনি বলেন, ফ্যাসিবাদী শক্তির বিচার, গণহত্যা ও গুমের সঙ্গে জড়িতদের বিচারের দাবি তাদের রাজনৈতিক কর্মসূচির গুরুত্বপূর্ণ অংশ।

তিনি আরও বলেন, তাদের স্লোগান হচ্ছে—বিপ্লব, বিকল্প ও বিনির্মাণ। বিপ্লবের শক্তি থেকে একটি বিকল্প রাজনৈতিক ধারা গড়ে তোলার চেষ্টা চলছে, যা বাংলাদেশকে নতুনভাবে বিনির্মাণ করবে।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে এনসিপি আহ্বায়ক বলেন, স্থানীয় সরকার নির্বাচন দ্রুত আয়োজনের প্রত্যাশা করা হচ্ছে এবং নেতাকর্মীদের নির্বাচনের প্রস্তুতি নেয়ার আহ্বান জানান তিনি। তৃণমূল সংগঠনকে শক্তিশালী করার ওপরও গুরুত্বারোপ করেন নাহিদ ইসলাম।

তিনি জানান, এবারের নির্বাচনে দলটি ছয়টি আসনে বিজয়ী হলেও এ অর্জনে তারা সন্তুষ্ট নন এবং আগামী দিনে রাজনৈতিক শক্তি আরও বাড়ানোর লক্ষ্য নিয়ে কাজ করবেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই
বিএনপি পানি খাবে, তবে ঘোলা করে: জামায়াতের আমির
তানভীরের শরীরে অজ্ঞাত ইনজেকশনের অভিযোগ, জবাব চাইলেন নাহিদ
১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে আজ
দলীয় নাম ও প্রতীক খোয়ালেন মমতা, প্রার্থীও গ্রেফতার
সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী
তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ
বিটিভি ভবনের সামনে ককটেল, ফরিদপুরে বাসে আগুন
হাসিনার চুক্তি পর্যালোচনায় ঢাকার বক্তব্যে ভারতের বার্তা
রাজধানীতে ককটেলের পর বাসে আগুন
জ্বালানি সংকটে কোনও পোশাক কারখানা বন্ধ হয়নি: বিজিএমইএ
গুচ্ছ ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ
ভারতে ‘আসসালামু আলাইকুম’ বলায় নারী পুলিশ কর্মকর্তাকে বদলি!
জিন্নাহর রাজনৈতিক ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: পাটওয়ারী
শেখ হাসিনার এ মাসেই আসা উচিত ছিলো, ডিসেম্বর দেরি হয়ে গেছে: ওসি রাকিবুল হাসান
‘সরকারকেই পরিষ্কার করতে হবে তারা এজেন্সি সিন্ডিকেটে জড়িত নয়’
মোদিকে জন্মদিনের শুভেচ্ছা তারেক রহমানের
ডাকসুর এক বছরের খতিয়ান প্রকাশ