Sobar Desh | সবার দেশ কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত: ০০:৪৮, ৪ মার্চ ২০২৬

প্রয়োজনে রাজপথে নামবে এনসিপি

গণভোটের রায় আদালতে নিয়ে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে: নাহিদ ইসলাম

গণভোটের রায় আদালতে নিয়ে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে: নাহিদ ইসলাম
ছবি: সংগৃহীত

গণভোটের বৈধতাকে আদালতে নিয়ে প্রশ্নবিদ্ধ করার পাঁয়তারা চলছে বলে অভিযোগ করেছেন নাহিদ ইসলাম। তিনি বলেন, জনগণের রায়কে আদালতে টেনে নেয়া হলে তাদের দল রাজপথে নামতে বাধ্য হবে।

মঙ্গলবার কুমিল্লার মোগলটুলীতে আয়োজিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুমিল্লা বিভাগীয় ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম দাবি করেন, জনগণ ‘হ্যাঁ’ ভোট দিয়ে গণভোটে সংস্কারের পক্ষে রায় দিয়েছে। কিন্তু এখন সে গণরায়কে আদালতে নিয়ে গিয়ে বৈধতা প্রশ্নবিদ্ধ করার চেষ্টা হচ্ছে। তার ভাষায়, আমরা গণভোটে হ্যাঁ-এর পক্ষে ভোট দিয়ে গণঅভ্যুত্থানের জয় নিশ্চিত করেছি। সে গণরায়কে আদালতে নেয়া হচ্ছে। আমরা সেটা মেনে নেবো না।

তিনি আরও বলেন, যদি জনগণের রায় আদালতে নিয়ে যায়া হয়, আমাদেরও রাজপথে যেতে হবে। আমরা জুলাইয়ের মতো স্লোগান দিতে চাই না—হাইকোর্ট না রাজপথ। কিন্তু আমাদের বাধ্য করবেন না। গণভোটের গণরায় অনুযায়ী সব সংস্কার বাস্তবায়ন করতে হবে। জনগণের রায়কে আদালতে নিয়ে গিয়ে আদালতকেও প্রশ্নবিদ্ধ করবেন না।

বক্তব্যের একপর্যায়ে তিনি ভারতের প্রসঙ্গ টেনে বলেন, অবিলম্বে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট হাসিনা-কে দেশে ফেরত পাঠাতে ভারতের প্রতি আনুষ্ঠানিক দাবি জানানো উচিত। তিনি বলেন, শেখ হাসিনাকে ফেরত না পাঠালে ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হবে না।

তিনি আরও বলেন, জুলাই গণহত্যার বিচার, শেখ হাসিনার বিচার এবং ওসমান হাদির হত্যাকারীদের বাংলাদেশে ফেরত পাঠানোর আগে ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের প্রশ্নই ওঠে না। শেখ হাসিনাকে ফেরত না পাঠালে, হাদির হত্যাকারীদের না পাঠালে ভারতের সঙ্গে কোনও সম্পর্ক ঠিক হবে না, যোগ করেন তিনি।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই
বিএনপি পানি খাবে, তবে ঘোলা করে: জামায়াতের আমির
তানভীরের শরীরে অজ্ঞাত ইনজেকশনের অভিযোগ, জবাব চাইলেন নাহিদ
১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে আজ
দলীয় নাম ও প্রতীক খোয়ালেন মমতা, প্রার্থীও গ্রেফতার
সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী
তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ
বিটিভি ভবনের সামনে ককটেল, ফরিদপুরে বাসে আগুন
হাসিনার চুক্তি পর্যালোচনায় ঢাকার বক্তব্যে ভারতের বার্তা
রাজধানীতে ককটেলের পর বাসে আগুন
জ্বালানি সংকটে কোনও পোশাক কারখানা বন্ধ হয়নি: বিজিএমইএ
গুচ্ছ ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ
ভারতে ‘আসসালামু আলাইকুম’ বলায় নারী পুলিশ কর্মকর্তাকে বদলি!
জিন্নাহর রাজনৈতিক ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: পাটওয়ারী
শেখ হাসিনার এ মাসেই আসা উচিত ছিলো, ডিসেম্বর দেরি হয়ে গেছে: ওসি রাকিবুল হাসান
‘সরকারকেই পরিষ্কার করতে হবে তারা এজেন্সি সিন্ডিকেটে জড়িত নয়’
মোদিকে জন্মদিনের শুভেচ্ছা তারেক রহমানের
ডাকসুর এক বছরের খতিয়ান প্রকাশ