Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৪৭, ১২ ডিসেম্বর ২০২৫

আইসিইউতে চলছে চিকিৎসা

ওসমান হাদিকে দেখতে ঢামেকে মির্জা আব্বাস

ওসমান হাদিকে দেখতে ঢামেকে মির্জা আব্বাস
গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদিকে দেখতে ঢামেকে মির্জা আব্বাস। ছবি: সংগৃহীত

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং একই আসনে বিএনপির প্রার্থী মির্জা আব্বাস। 

শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে তিনি ঢামেক জরুরি বিভাগের গেট দিয়ে হাসপাতালে প্রবেশ করেন।

এর আগে দুপুর ২টা ২০ মিনিটে রাজধানীর বিজয়নগর কালভার্ট রোড দিয়ে রিকশাযোগে যাওয়ার সময় মোটরসাইকেলযোগে আসা দুর্বৃত্তরা ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি করে দ্রুত পালিয়ে যায়। গুলিটি তার বাম কানের নিচে বিদ্ধ হয়। সঙ্গে থাকা সহকর্মীরা তাকে দ্রুত উদ্ধার করে দুপুর ২টা ৪০ মিনিটে ঢামেক হাসপাতালে নিয়ে যান।

ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক জানান, হাদীর অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। তাকে জরুরি বিভাগের ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টার (ওসেক) আইসিইউতে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।

রাজধানীর গুরুত্বপূর্ণ এ আসনে নির্বাচনী উত্তাপ বাড়ার মধ্যে হাদীর ওপর হামলার ঘটনা রাজনৈতিক মহলে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। পরিস্থিতি ঘিরে আইনশৃঙ্খলা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

৭ নভেম্বরের র‌্যালিতে নেতৃত্ব দেবেন তারেক রহমান
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি, কাজে ফিরছেন শ্রমিকরা
বিশ্ববাজারে তেলের দাম ১০০ ডলারের নিচে
বাংলাদেশকে অভিবাসনের গন্তব্য করতে চান স্পিকার
ট্রাম্পের বিরুদ্ধে ক্ষুব্ধ ভোটারদের রায়, শুরু পতনের অধ্যায়
সেন্টমার্টিনে আজ থেকে চলবে ৩ পর্যটকবাহী জাহাজ
নিশো-মেহজাবীনের ‘অপলক’
মেসি-রোনালদোসহ ২৬ তারকা ভোটযুদ্ধের মহড়ায়
ছুরিকাঘাতে জামায়াত নেতা আক্তারুজ্জামানের ছেলে গুরুতর আহত
মেঘনা বিএনপির কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
ট্রাম্পকে ময়লার পাত্রে ফেললো ইরানি দূতাবাসের ভিডিও
হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক
তিতাসে নতুন দুই কূপ, দৈনিক মিলবে ৩ কোটি ঘনফুট গ্যাস
আমেরিকানরা ‘বিরক্ত’ হলে ইসরায়েলের প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প
গাজীপুর-সাভারে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ
মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের বড় জয়
কল্যাণপুরে বাস-লেগুনার সংঘর্ষ, নারীসহ নিহত ৪
আওয়ামী প্রেতাত্মা হাসানুজ্জামানকে দুদকের মহাপরিচালক নিয়োগ