Sobar Desh | সবার দেশ বরিশাল প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৫২, ৮ মার্চ ২০২৬

মিথ্যা মামলায় পাটওয়ারীদের কণ্ঠরোধ করা যাবে না: নাহিদ ইসলাম

মিথ্যা মামলায় পাটওয়ারীদের কণ্ঠরোধ করা যাবে না: নাহিদ ইসলাম
ছবি: সংগৃহীত

মিথ্যা মামলা দিয়ে নেতাদের কণ্ঠরোধ করা যাবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মোঃ নাহিদ ইসলাম। তিনি বলেন, এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে করা মামলা হয়রানিমূলক এবং এমন মামলা দিয়ে আন্দোলনের কণ্ঠ বন্ধ করা সম্ভব নয়।

রোববার (৮ মার্চ) বরিশালের হালিমা খাতুন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির উদ্যোগে আয়োজিত বরিশাল বিভাগীয় ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, দেশে আবারও আওয়ামী লীগের সময়কার মতো হয়রানিমূলক মামলা দেয়ার সংস্কৃতি ফিরে আসছে। তিনি অভিযোগ করেন, এনসিপির নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে। তার ভাষায়, 

মামলা দিয়ে পাটওয়ারীদের মুখ বন্ধ করা যাবে না। একজন পাটওয়ারীর মুখ বন্ধ করতে চাইলে ঘরে ঘরে নতুন পাটওয়ারী তৈরি হবে।

বিএনপি প্রসঙ্গে তিনি বলেন, তারা বিএনপিকে আওয়ামী লীগের মতো দেখতে চান না। তার মতে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ফ্যাসিবাদবিরোধী একটি দল এবং গণঅভ্যুত্থানে তাদের নেতাকর্মীরা রাজপথে সক্রিয় ছিলেন। তবে বিএনপি যদি জনগণের রক্তের সঙ্গে বেঈমানি করে, আওয়ামী লীগ ও ভারতের সঙ্গে আঁতাত করে অথবা দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের আশ্রয় দেয়, তাহলে রাজপথে প্রতিরোধ গড়ে তোলা ছাড়া আর কোনো উপায় থাকবে না বলেও সতর্ক করেন তিনি।

স্থানীয় সরকার নির্বাচন নিয়েও বক্তব্য দেন নাহিদ ইসলাম। তিনি বরিশাল অঞ্চলের নেতাকর্মীদের এখন থেকেই নির্বাচনের প্রস্তুতি নেয়ার আহ্বান জানান। তার দাবি, জাতীয় নির্বাচনে নানা ধরনের ‘ইঞ্জিনিয়ারিং’ করে তাদের অনেক প্রার্থীকে হারিয়ে দেয়া হয়েছে। রাষ্ট্রের স্থিতিশীলতার স্বার্থে তারা তা মেনে নিয়েছেন বলেও উল্লেখ করেন। তবে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে কোনও ধরনের কারচুপি মেনে নেয়া হবে না বলে তিনি হুঁশিয়ারি দেন।

ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব এবং জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তরিকুল ইসলামসহ কেন্দ্রীয় ও বরিশাল বিভাগীয় নেতারা।

এনসিপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন অনুষ্ঠানের সঞ্চালনা করেন। অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ এগারো দলীয় জোটের বরিশাল বিভাগের বিভিন্ন পর্যায়ের নেতারাও উপস্থিত ছিলেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

নিজ নামে স্কুলের নামকরণ বন্ধে শাহে আলমের চিঠি
চীনা জে-১০সিই কিনছে বাংলাদেশ, উদ্বিগ্ন ভারত
আওয়ামী লীগ এখন রাজনীতিতে অপ্রাসঙ্গিক: আসিফ মাহমুদ
বিতর্কের মুখে ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ নাম বদলানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
বিএনপির ছত্রছায়ায় আওয়ামী লীগের সন্ত্রাসীরা জামিন পাচ্ছে: নাসীরুদ্দিন পাটওয়ারী
কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
ফিফার পাওয়ার র‍্যাংকিংয়ে শীর্ষে মেসি, বিশ্বকাপে দুর্দান্ত হ্যাটট্রিক
ইরান যুদ্ধের পর যুক্তরাষ্ট্র এখন আরও দুর্বল: ওবামা
পুলিশের পোশাকে ফের পরিবর্তন
পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে মিছিলের গুজব ছড়াচ্ছে আ.লীগ: পুলিশ
ভিভাটেক ২০২৬: দশক পূর্তির উৎসবে ভবিষ্যৎ প্রযুক্তির রূপরেখা
নাইজারের বিমানবন্দরে ভয়াবহ জঙ্গি হামলা, নিহত ৩৫
যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনা সমর্থকদের গাড়িতে গুলি, নিহত ১
ডেভিডের হ্যাটট্রিকে কাতারকে গুঁড়িয়ে দিলো কানাডা
শান্তিচুক্তির জন্য মরিয়া ছিলেন ট্রাম্প: মোজতবা খামেনি