Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২০:৪৬, ২০ মার্চ ২০২৬

দেশবাসীকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন বিরোধীদলীয় নেতা

দেশবাসীকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন বিরোধীদলীয় নেতা
ফাইল ছবি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে ভিডিও বার্তা দিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার (২০ মার্চ) সন্ধ্যায় দেয়া এ বার্তায় তিনি দেশ-বিদেশে অবস্থানরত সকল বাংলাদেশিকে ঈদের শুভেচ্ছা জানান এবং মহান আল্লাহর কাছে তাদের কল্যাণ কামনা করেন।

বার্তায় তিনি বলেন, রহমত, মাগফিরাত ও জাহান্নাম থেকে মুক্তির বার্তা নিয়ে মাহে রমজান এসেছিল। মহান আল্লাহর পক্ষ থেকে রোজা পালনের তৌফিক পাওয়ায় তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন, এক মাসের সিয়াম সাধনার মাধ্যমে আল্লাহ যেন সকল গুনাহ মাফ করে দেন এবং সবাইকে তাঁর প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করেন।

চাঁদ দেখা যাওয়ার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, ইনশাআল্লাহ আগামীকাল ঈদুল ফিতর উদযাপিত হবে। এ উপলক্ষে দেশবাসীর প্রতি শুভেচ্ছা ও দোয়া জানান তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, রমজান শুধু উপবাসের কষ্ট নয়, বরং এটি মানুষের জন্য কল্যাণ ও নিয়ামতের বার্তা নিয়ে আসে। এ মাসের শিক্ষা থেকে সংযম ও তাকওয়া অর্জনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

তিনি আরও বলেন, আল্লাহর ভয় যার অন্তরে থাকে, সে সমাজের জন্য কল্যাণ বয়ে আনে। আর যাদের মধ্যে এ ভয় নেই, তারা সমাজে অস্থিরতা ও কষ্টের কারণ হয়। তাই তিনি সকলকে নৈতিকতা ও দায়িত্ববোধ নিয়ে চলার আহ্বান জানান।

এছাড়া তিনি দেশবাসীর মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও সহমর্মিতা বৃদ্ধি এবং হিংসা-বিদ্বেষ দূর করার জন্য আল্লাহর কাছে দোয়া করেন। রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালনকারীদের আল্লাহভীরু হয়ে দায়িত্ব পালনের আহ্বানও জানান তিনি।

সবশেষে তিনি বাংলাদেশের শান্তি, সমৃদ্ধি ও জনগণের কল্যাণ কামনা করে বলেন, আল্লাহ যেন সবাইকে সুস্থতা, দীর্ঘায়ু এবং দুনিয়া-আখেরাতে সম্মান দান করেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান
কমলাপুর ও সচিবালয়ের পাশে ককটেল বিস্ফোরণ
নভেম্বরে তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনায় ঢাকা-দিল্লি
অপ্রতীমের আইফোন উদ্ধার, সন্ধ্যাতেই হত্যার ধারণা
যুদ্ধ বন্ধে ইরানের ৩ শর্ত, অপেক্ষা ট্রাম্পের জবাব
দেশে শিশুসহ মা-বোনদের নিরাপত্তা নেই: নাহিদ ইসলাম
অপ্রতীম হত্যাকাণ্ডে আটক ৩
ঢাকায় মার্কিন দূতাবাসে চাকরি, বেতন ৭২ হাজার
মিরপুর-বাড্ডায় বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ
নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই
বিএনপি পানি খাবে, তবে ঘোলা করে: জামায়াতের আমির
তানভীরের শরীরে অজ্ঞাত ইনজেকশনের অভিযোগ, জবাব চাইলেন নাহিদ
দলীয় নাম ও প্রতীক খোয়ালেন মমতা, প্রার্থীও গ্রেফতার
সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী