Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:৪১, ১ এপ্রিল ২০২৬

কোন সংবিধানে অ্যাটর্নি জেনারেল হলেন—আইনমন্ত্রীকে প্রশ্ন আখতারের

কোন সংবিধানে অ্যাটর্নি জেনারেল হলেন—আইনমন্ত্রীকে প্রশ্ন আখতারের
ছবি: সংগৃহীত

জাতীয় সংসদে ‘জুলাই সনদ’ ইস্যুতে বিতর্কের মধ্যে আইনমন্ত্রীর অতীত ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন।

মঙ্গলবার (৩১ মার্চ) সংসদ অধিবেশনে আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, ৫ আগস্টের পর দেশে কার্যত কোনও সরকার ছিলো না—এমন পরিস্থিতিতে বর্তমান আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান কীভাবে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছিলেন, সেটিই এখন বড় প্রশ্ন।

আখতার হোসেন বলেন, সংবিধানে সরকারের পদত্যাগ বা পতনের যে বিধান রয়েছে, সে অনুযায়ী তখন সরকারের পতন হয়নি। তাহলে কোন সাংবিধানিক কাঠামোর ভিত্তিতে সে নিয়োগ দেয়া হয়েছিলো?

তিনি আরও অভিযোগ করেন, বর্তমান সরকারের মন্ত্রীরা অতীতের অবস্থান ভুলে গেছেন। তার দাবি, আইনমন্ত্রী আগে অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করার সময় ‘এক্সপার্ট প্যানেল’-এর সদস্যও ছিলেন, কিন্তু মন্ত্রী হওয়ার পর সে অবস্থান থেকে সরে গেছেন।

সংসদ সদস্য আখতার হোসেন বলেন, রাজনৈতিক ও সাংবিধানিক প্রশ্নে এখন নৈতিকতার ঘাটতি স্পষ্ট হচ্ছে।

তিনি আরও বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান গত ৩০ জানুয়ারি শহীদ আবু সাঈদের কবরের সামনে গণভোটের পক্ষে বক্তব্য দিয়েছিলেন। কিন্তু এখন সে অবস্থান থেকে সরে এসে গণভোটকে অসাংবিধানিক বলা হচ্ছে কেনো—এ প্রশ্নও তোলেন তিনি।

আখতার হোসেনের ভাষ্য, ‘জুলাই অধ্যাদেশ’ অনুমোদন হবে কি না, সেটি বড় বিষয় নয়; তবে গণভোটকে অবৈধ বলার কোনও সুযোগ নেই।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

সাজেক পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা
‘চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়, জবাবদিহি করতে হবে এমপিদের’
রিয়াদগামী ১০ ফ্লাইট বাতিল, বিপাকে হাজারো প্রবাসী
আত্মগোপনেই মারা গেলেন নিষিদ্ধ জঙ্গি আ.লীগ নেতা
নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার
সাদাকাত-ফারহানের ঝড়ে সিরিজ জয় পাকিস্তানের
আবারও কেঁপে উঠলো রিয়াদ বিমানবন্দর, টার্মিনালে আগুন
ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছাড়ালো, আক্রান্ত লাখের পথে
দুর্ঘটনার পর কেমন আছেন নুসরাত? সূর্যাস্তের ছবিতে আবেগঘন বার্তা
প্রজ্ঞার জরিপ: চার স্তরে ১২ দামে সিগারেট, ব্র্যান্ড বদলের সুযোগ
অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের বিশ্বরেকর্ড, সোবহানার সেঞ্চুরি
রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি, রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার ৪
রিয়াদ বিমানবন্দর বন্ধ, বাংলাদেশের ৫ ফ্লাইট বাতিল
রিয়াদ বিমানবন্দরে হামলা, ঢাকার তীব্র নিন্দা
মোহাম্মদপুরে অটোরিকশা চালকদের অবরোধ, তীব্র যানজট
পোশাক রফতানিতে তিন মাসে আয় ১,০৫৮ কোটি ডলার