Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২১:২৮, ১৪ ফেব্রুয়ারি ২০২৬

সহিংসতার প্রতিবাদে বিক্ষোভে নামছে ১১ দলীয় জোট

সহিংসতার প্রতিবাদে বিক্ষোভে নামছে ১১ দলীয় জোট
ছবি: সংগৃহীত

নির্বাচন-পরবর্তী সহিংসতার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। আগামী সোমবার আসরের নামাজের পর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেট থেকে এ মিছিল বের হবে।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ১১ দলীয় জোটের লিয়াজোঁ কমিটির বৈঠকে এ কর্মসূচির সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠকে উপস্থিত একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

জোটসংশ্লিষ্ট সূত্র জানায়, নির্বাচন শেষে দেশের বিভিন্ন এলাকায় সহিংসতার ঘটনা ঘটছে। বিশেষ করে জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোটের নেতাকর্মীদের বাসাবাড়ি, পরিবারের সদস্য এবং ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার অভিযোগ পাওয়া গেছে। এসব ঘটনাকে তারা ‘বর্বর হামলা’ হিসেবে উল্লেখ করেছে।

জোটের অভিযোগ, ভোটের আগেই বিভিন্ন এলাকায় হামলার ঘটনা ঘটে। পাশাপাশি ভোটের রাতেই অন্তত ২১টি সহিংসতার তথ্য তাদের কাছে এসেছে বলে দাবি করা হয়েছে। এসব ঘটনায় ব্যাপক জয়ের মাধ্যমে সরকার গঠনের পথে থাকা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর নেতাকর্মীরা জড়িত বলে অভিযোগ তোলা হয়েছে।

তবে এ অভিযোগের বিষয়ে বিএনপির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনও বক্তব্য পাওয়া যায়নি।

১১ দলীয় জোটের নেতারা জানিয়েছেন, শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে তারা সহিংসতার প্রতিবাদ জানাবেন এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি তুলবেন। রাজধানীর কর্মসূচির পাশাপাশি দেশের বিভিন্ন জেলায়ও প্রতিবাদ কর্মসূচি দেয়ার বিষয়ে আলোচনা চলছে বলে জানা গেছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

অর্ধেকেরও কম খরচে চীনের জে-১০ নিচ্ছে বাংলাদেশ
মব অনেকাংশেই নিয়ন্ত্রণে এসেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
মেসির বিদায়ে আবেগঘন আন্তোনেলা
লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ৩ নম্বর সতর্কসংকেত
কানাডার পার্লামেন্টের এমপি বাংলাদেশি তানভীর
ভারতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১১; রেল চলাচল বন্ধ
নভেম্বরে যোগ হবে রূপপুরের বিদ্যুৎ!
প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বিরোধে মার্কিন সেনাপ্রধানের পদত্যাগ
ফিল্মি কায়দায় নববধূ ‘ছিনতাই’! যা বললেন কনে তামান্না
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, সামনে ১০ চ্যালেঞ্জ
ঢাবির মেয়েদের হল বন্ধ রাত ১১টায়
নবম পে-স্কেল অনুমোদন: কার বেতন কত
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৯১৯, নিখোঁজ ৪ হাজারের বেশি
জামালপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪
ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর
শিল্প কোনও পাপ নয়: প্রভা
মক্কা ডিফেন্স অ্যালায়েন্সের আনুষ্ঠানিক যাত্রা
দেশে প্রথম রোবটিক সার্জারি, প্রথম দিনে ২ রোগীর অস্ত্রোপচার
আন্তর্জাতিক ফুটবলকে গুডবাই বললেন মেসি
পূজার আগেই পাকিস্তানের হামলার প্রস্তুতিতে শঙ্কিত ভারত