Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৩১, ১৩ এপ্রিল ২০২৬

আপডেট: ১৫:৩৩, ১৩ এপ্রিল ২০২৬

নাহিদ ইসলামের অভিযোগ

গণভোটের রায় অস্বীকার করে দেশকে সংকটে ঠেলছে বিএনপি

গণভোটের রায় অস্বীকার করে দেশকে সংকটে ঠেলছে বিএনপি
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, গণভোটের রায় অস্বীকার করে বিএনপি দেশকে ইচ্ছাকৃতভাবে একটি কৃত্রিম রাজনৈতিক সংকটের দিকে ঠেলে দিচ্ছে। তিনি বলেন, বর্তমান রাজনৈতিক অস্থিরতা ও জাতীয় দুর্যোগের জন্য বিএনপিকেই দায় নিতে হবে।

সোমবার (১৩ এপ্রিল) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট (আইইডিবি) মিলনায়তনে আয়োজিত ‘গণভোটের রায়ের বিরুদ্ধে সরকার: সংকটের মুখোমুখি দেশ’ শীর্ষক সেমিনারে স্বাগত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, গণ-অভ্যুত্থানের অন্যতম প্রধান দাবি ছিলো ফ্যাসিবাদী ব্যবস্থার অবসান এবং এমন একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা, যেখানে স্বৈরাচারী শাসন আর ফিরে আসতে না পারে। কিন্তু গণভোট-পরবর্তী পরিস্থিতিতে দেখা যাচ্ছে, জনগণের স্পষ্ট রায়কে অস্বীকার করা হচ্ছে এবং রাজনৈতিকভাবে তা প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চলছে।

তিনি বলেন, বিএনপি একদিকে বলছে তারা জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে, অন্যদিকে যে জুলাই আদেশের ভিত্তিতে গণভোট অনুষ্ঠিত হয়েছে, সে আদেশকেই অবৈধ বলছে। এতে তাদের অবস্থানের মধ্যে সুস্পষ্ট দ্বিচারিতা প্রকাশ পাচ্ছে। নাহিদ ইসলামের ভাষায়, বিএনপি নিজেদের ঘোষিত ইশতেহার থেকেও সরে এসেছে এবং এখন বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে দেশে বিরোধ ও অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে।

তিনি আরও বলেন, জনগণের গণরায়কে অস্বীকার করে কোনও রাজনৈতিক দল যদি সংকট তৈরি করে, তবে সে সংকটের দায় ও পরিণতি তাদেরই বহন করতে হবে। দেশের জনগণ এ রাজনৈতিক আচরণ গভীরভাবে পর্যবেক্ষণ করছে।

সেমিনারে ১১ দলীয় ঐক্যের নেতারাও উপস্থিত ছিলেন। তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং গণতান্ত্রিক স্থিতিশীলতা রক্ষায় সব পক্ষকে দায়িত্বশীল আচরণের আহ্বান জানান।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই
বিএনপি পানি খাবে, তবে ঘোলা করে: জামায়াতের আমির
তানভীরের শরীরে অজ্ঞাত ইনজেকশনের অভিযোগ, জবাব চাইলেন নাহিদ
১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে আজ
দলীয় নাম ও প্রতীক খোয়ালেন মমতা, প্রার্থীও গ্রেফতার
সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী
তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ
বিটিভি ভবনের সামনে ককটেল, ফরিদপুরে বাসে আগুন
হাসিনার চুক্তি পর্যালোচনায় ঢাকার বক্তব্যে ভারতের বার্তা
রাজধানীতে ককটেলের পর বাসে আগুন
জ্বালানি সংকটে কোনও পোশাক কারখানা বন্ধ হয়নি: বিজিএমইএ
গুচ্ছ ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ
ভারতে ‘আসসালামু আলাইকুম’ বলায় নারী পুলিশ কর্মকর্তাকে বদলি!
জিন্নাহর রাজনৈতিক ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: পাটওয়ারী
শেখ হাসিনার এ মাসেই আসা উচিত ছিলো, ডিসেম্বর দেরি হয়ে গেছে: ওসি রাকিবুল হাসান
‘সরকারকেই পরিষ্কার করতে হবে তারা এজেন্সি সিন্ডিকেটে জড়িত নয়’
মোদিকে জন্মদিনের শুভেচ্ছা তারেক রহমানের
ডাকসুর এক বছরের খতিয়ান প্রকাশ