Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২০:৩৪, ২০ মার্চ ২০২৬

আপডেট: ২০:৪৮, ২০ মার্চ ২০২৬

ভেদাভেদ ভুলে ঈদ আনন্দে শামিল হওয়ার আহ্বান নাহিদ ইসলামের

ভেদাভেদ ভুলে ঈদ আনন্দে শামিল হওয়ার আহ্বান নাহিদ ইসলামের
ছবি: সংগৃহীত

সব ধরনের বিভেদ ভুলে নগরবাসীকে ঈদ উৎসবে অংশ নেয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

বৃহস্পতিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান।

পোস্টে নাহিদ ইসলাম বলেন, যান্ত্রিক জীবনযাত্রায় ক্লান্ত ও কর্মব্যস্ত নগরবাসীর জন্য সুখবর হচ্ছে—গত বছরের ধারাবাহিকতায় এবারও নাগরিক উদ্যোগে রাজধানীতে আয়োজন করা হচ্ছে তিন দিনব্যাপী ঈদ উৎসব।

তিনি জানান, উৎসবের অংশ হিসেবে চাঁদরাতে মেহেদী উৎসব, ঈদের নামাজ শেষে বর্ণাঢ্য ঈদ মিছিল এবং পরদিন ঘুড়ি উৎসবের আয়োজন থাকবে। এসব আয়োজনের মধ্য দিয়ে বহু পুরনো ঐতিহ্য নতুনভাবে ফিরে আসবে বলেও উল্লেখ করেন তিনি।

নাহিদ ইসলাম আরও বলেন, এ উৎসব কেবল আনন্দের নয়, এটি সামাজিক বন্ধনকে আরও দৃঢ় করার একটি উপলক্ষ। তাই সব ভেদাভেদ ভুলে সবাইকে এ আনন্দোৎসবে শামিল হওয়ার জন্য তিনি আন্তরিক আহ্বান জানান।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান
কমলাপুর ও সচিবালয়ের পাশে ককটেল বিস্ফোরণ
নভেম্বরে তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনায় ঢাকা-দিল্লি
অপ্রতীমের আইফোন উদ্ধার, সন্ধ্যাতেই হত্যার ধারণা
যুদ্ধ বন্ধে ইরানের ৩ শর্ত, অপেক্ষা ট্রাম্পের জবাব
দেশে শিশুসহ মা-বোনদের নিরাপত্তা নেই: নাহিদ ইসলাম
অপ্রতীম হত্যাকাণ্ডে আটক ৩
ঢাকায় মার্কিন দূতাবাসে চাকরি, বেতন ৭২ হাজার
মিরপুর-বাড্ডায় বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ
নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই
বিএনপি পানি খাবে, তবে ঘোলা করে: জামায়াতের আমির
তানভীরের শরীরে অজ্ঞাত ইনজেকশনের অভিযোগ, জবাব চাইলেন নাহিদ
দলীয় নাম ও প্রতীক খোয়ালেন মমতা, প্রার্থীও গ্রেফতার
সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী