Sobar Desh | সবার দেশ ঢাবি প্রতিনিধি

প্রকাশিত: ০০:০০, ২৪ এপ্রিল ২০২৬

আপডেট: ০০:০২, ২৪ এপ্রিল ২০২৬

ডাকসু নেতাদের ওপর ছাত্রদলের হামলা, থানায় ঢুকেও রক্ষা হয়নি

ডাকসু নেতাদের ওপর ছাত্রদলের হামলা, থানায় ঢুকেও রক্ষা হয়নি
ছবি: সংগৃহীত

রাজধানীর শাহবাগ এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নেতাদের ওপর হামলার অভিযোগ উঠেছে ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। সংঘর্ষের একপর্যায়ে পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, আশ্রয়ের জন্য থানায় ঢুকেও রক্ষা পাননি বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৮টার দিকে শাহবাগ থানার সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে হঠাৎ উত্তেজনা সৃষ্টি হলে তা দ্রুত ধাওয়া-পাল্টা ধাওয়া এবং সংঘর্ষে রূপ নেয়। এতে পুরো এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।

সংঘর্ষের একপর্যায়ে ডাকসুর সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ এবং সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের নিরাপত্তার জন্য থানার ভেতরে আশ্রয় নেন। তবে অভিযোগ রয়েছে, ছাত্রদলের কিছু নেতাকর্মী থানার ভেতরে ঢুকে মুসাদ্দিক আলীর ওপর হামলা চালায়। এতে তিনি আহত হন।

ঘটনার সময় ডাকসুর শিবির প্যানেলের প্রার্থী আব্দুল্লাহ আল মাহমুদ এবং মাস্টারদা সূর্যসেন হল শাখার কার্যনির্বাহী সদস্য সাইয়েদুজ্জামান আলভিও থানার ভেতরে অবস্থান করছিলেন বলে জানা গেছে।

এদিকে, ঘটনার পর থানার সামনে ছাত্রদলের নেতাকর্মীরা অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করলে পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে।

সংঘর্ষের সূত্রপাত সম্পর্কে জানা যায়, এবি জুবায়ের ও মুসাদ্দিকের নেতৃত্বে ছাত্রশিবিরের নেতাকর্মীরা ঘটনাস্থলে গেলে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়, যা পরবর্তীতে সংঘর্ষে রূপ নেয়।

এ বিষয়ে শাহবাগ থানা কর্তৃপক্ষের তাৎক্ষণিক কোনও বক্তব্য পাওয়া যায়নি।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান
কমলাপুর ও সচিবালয়ের পাশে ককটেল বিস্ফোরণ
নভেম্বরে তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনায় ঢাকা-দিল্লি
অপ্রতীমের আইফোন উদ্ধার, সন্ধ্যাতেই হত্যার ধারণা
যুদ্ধ বন্ধে ইরানের ৩ শর্ত, অপেক্ষা ট্রাম্পের জবাব
দেশে শিশুসহ মা-বোনদের নিরাপত্তা নেই: নাহিদ ইসলাম
অপ্রতীম হত্যাকাণ্ডে আটক ৩
ঢাকায় মার্কিন দূতাবাসে চাকরি, বেতন ৭২ হাজার
মিরপুর-বাড্ডায় বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ
নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই
বিএনপি পানি খাবে, তবে ঘোলা করে: জামায়াতের আমির
তানভীরের শরীরে অজ্ঞাত ইনজেকশনের অভিযোগ, জবাব চাইলেন নাহিদ
দলীয় নাম ও প্রতীক খোয়ালেন মমতা, প্রার্থীও গ্রেফতার
সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী