Sobar Desh | সবার দেশ ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশিত: ০০:৩৮, ২৭ মার্চ ২০২৬

ক্ষোভে পুড়লো ১১ মোটরসাইকেল

গফরগাঁওয়ে বালু উত্তোলনকে ঘিরে ছাত্রদল-গ্রামবাসীর সংঘর্ষ

গফরগাঁওয়ে বালু উত্তোলনকে ঘিরে ছাত্রদল-গ্রামবাসীর সংঘর্ষ
ছবি: সংগৃহীত

ময়মনসিংহের গফরগাঁওয়ে ব্রহ্মপুত্র নদের চরে অবৈধ বালু উত্তোলনকে কেন্দ্র করে গ্রামবাসী ও ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় উত্তেজিত জনতা ১১টি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে পৌর শহরের ৮ নম্বর ওয়ার্ডের সরকারি কলেজ সংলগ্ন চরআলগী মৌজায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সরকারি কলেজের পাশ দিয়ে প্রবাহিত ব্রহ্মপুত্র নদের চরে দীর্ঘদিন ধরেই অবৈধভাবে বালু উত্তোলন চলছিলো। এ নিয়ে এলাকাবাসীর সঙ্গে সংশ্লিষ্টদের বিরোধও পুরোনো। এর আগেও একাধিকবার সংঘর্ষ হলেও কোনো স্থায়ী সমাধান হয়নি।

বুধবার দুপুরে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মুক্তার হোসেনের অনুসারীরা সাত্তার, বাবুল ও সাদেক নামের কয়েকজনের জমিতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন শুরু করলে জমির মালিকরা বাধা দেন। এতে উত্তেজনা তৈরি হয়।

স্থানীয়রা জানান, খবর পেয়ে মুক্তার হোসেনের শতাধিক অনুসারী ঘটনাস্থলে যাওয়ার পথে নৌকার মাঝি ওয়াইজ উদ্দিন ওরফে পাবলিককে মারধর করে এবং তার নৌকায় আগুন ধরিয়ে দেয়। এতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

এরপর ক্ষুব্ধ গ্রামবাসী ছাত্রদল নেতাকর্মীদের ধাওয়া দিলে তারা মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। এ সময় বিক্ষুব্ধ জনতা সরকারি কলেজের সামনে সড়কে ফেলে যাওয়া ১১টি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়।

ঘটনার পর অভিযুক্ত ছাত্রদল নেতা মুক্তার হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ. স. ম. আতিকুর রহমানের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (গফরগাঁও সার্কেল) মনতোষ বিশ্বাস জানিয়েছেন, ঘটনার পর থেকেই পুলিশ তৎপর রয়েছে এবং মোটরসাইকেল পোড়ানোর বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা এনএম আব্দুল্লাহ আল মামুন বলেন, ঘটনার খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) ও আইনশৃঙ্খলা বাহিনীকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তারা ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা পেয়েছেন। তিনি জানান, পোড়ানো মোটরসাইকেলগুলো কার ছিলো, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি—সেগুলো কোনও পক্ষের, নাকি সাধারণ পথচারীদের, সেটি খতিয়ে দেখা হচ্ছে।

এ ঘটনায় এলাকায় আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে। প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নজরদারি বাড়িয়েছে বলে জানা গেছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মার্কিন প্রতিনিধিদল মোবাইলের আলোয় দেখলেন জুলাই জাদুঘর
সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী
১৮০ দিনের অব্যবস্থাপনায় জনভোগান্তি বেড়েছে: নাহিদ ইসলাম
যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক যুদ্ধে নামলে শত্রু ভাববে ইরান
অর্থ কমিটির বৈঠক অকার্যকর করার অভিযোগ হাসনাতের
হরমুজে ভাঙলো মার্কিন শক্তির দম্ভ
ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে খরচ
প্রতিশোধ নয়, আত্মসম্মানের লড়াই ছিলো: কামিন্স
মেঘনায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে জখম
ঢাকার কূটনৈতিক এলাকায় নিরাপত্তা জোরদার
লংমার্চে বাধা এলে প্রতিহত করার ঘোষণা ১১ দলের
মাদক সেবন দেখে ফেলায় একই পরিবারের চারজনকে হত্যা, আটক ২
টেস্টে ইতিহাসের সেরা র‍্যাংকিংয়ে বাংলাদেশ
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো জাপান, বহু হতাহতের আশঙ্কা
বঙ্গভবনে মির্জা ফখরুল, পিজিআরের গার্ড অব অনার
‘দুঃখ পেয়েছেন’ চুপ্পু, আমন্ত্রণ পাননি বঙ্গভবনে
আজ বঙ্গভবনে উঠছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল
দেশে হবে পোস্টগ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয়: শিক্ষামন্ত্রী