Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৫২, ২৫ এপ্রিল ২০২৬

আপডেট: ০০:৫৬, ২৫ এপ্রিল ২০২৬

আগস্টে ঢাকায় গণমিছিল

গণভোট বাস্তবায়নে তিন মাসের কর্মসূচি খেলাফত মজলিসের

গণভোট বাস্তবায়নে তিন মাসের কর্মসূচি খেলাফত মজলিসের
ছবি: সংগৃহীত

গণভোটের রায় বাস্তবায়ন ও চলমান রাজনৈতিক-অর্থনৈতিক সংকট নিরসনের দাবিতে তিন মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত এক গণসমাবেশ থেকে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির আমির মামুনুল হক।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী মে, জুন ও জুলাই মাসজুড়ে দেশের প্রতিটি জেলায় নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হবে। এসব কর্মসূচিতে কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি নিজে অংশ নেবেন মামুনুল হক। এছাড়া আগামী ৫ আগস্ট রাজধানী ঢাকায় একটি বড় গণমিছিল কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

সমাবেশে বক্তব্যে মামুনুল হক বলেন, যারা ইসলাম, দেশ ও ঐতিহ্যকে ভালোবাসে, তারা জুলাই বিপ্লবের বিপক্ষে থাকতে পারে না। তিনি ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে বলেন, আপনারা যেনো দেশের ৫০ বছরের রাজনৈতিক ইতিহাসের সঙ্গে বিশ্বাসঘাতকতা না করেন।

তিনি দাবি করেন, জুলাই বিপ্লব দেশের বিভিন্ন ঐতিহাসিক অধ্যায়ের ধারাবাহিকতা বহন করে—১৯০৫ সালের বঙ্গভঙ্গ, ১৯২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, ১৯৪৭ সালের জাতিসত্তার বিকাশ, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ, ২০১৩ সালের শাপলা চত্বরের আন্দোলন এবং ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থান—সবকিছুরই প্রতিফলন রয়েছে এতে।

গণভোট প্রসঙ্গে তিনি বলেন, অতীতে দেশে তিনটি গণভোট অনুষ্ঠিত হলেও কোনোটি নিয়ে ‘বিশ্বাসঘাতকতা’ হয়নি। শুধু বাংলাদেশ নয়, বিশ্বেও গণভোটের রায় অস্বীকারের নজির নেই। যদি বিএনপি এ রায়ের সঙ্গে গাদ্দারি করে, তাহলে তারা বিশ্বে একমাত্র গাদ্দার দল হিসেবে পরিচিত হবে—বলেন তিনি।

সমাবেশে আরও বক্তব্য দেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং এলডিপির সভাপতি ড. অলি আহমদসহ ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা। বক্তারা সম্মিলিতভাবে গণভোটের রায় বাস্তবায়নে দেশব্যাপী আন্দোলন জোরদারের ঘোষণা দেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই
বিএনপি পানি খাবে, তবে ঘোলা করে: জামায়াতের আমির
তানভীরের শরীরে অজ্ঞাত ইনজেকশনের অভিযোগ, জবাব চাইলেন নাহিদ
১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে আজ
দলীয় নাম ও প্রতীক খোয়ালেন মমতা, প্রার্থীও গ্রেফতার
সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী
তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ
বিটিভি ভবনের সামনে ককটেল, ফরিদপুরে বাসে আগুন
হাসিনার চুক্তি পর্যালোচনায় ঢাকার বক্তব্যে ভারতের বার্তা
রাজধানীতে ককটেলের পর বাসে আগুন
জ্বালানি সংকটে কোনও পোশাক কারখানা বন্ধ হয়নি: বিজিএমইএ
গুচ্ছ ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ
ভারতে ‘আসসালামু আলাইকুম’ বলায় নারী পুলিশ কর্মকর্তাকে বদলি!
জিন্নাহর রাজনৈতিক ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: পাটওয়ারী
শেখ হাসিনার এ মাসেই আসা উচিত ছিলো, ডিসেম্বর দেরি হয়ে গেছে: ওসি রাকিবুল হাসান
‘সরকারকেই পরিষ্কার করতে হবে তারা এজেন্সি সিন্ডিকেটে জড়িত নয়’
মোদিকে জন্মদিনের শুভেচ্ছা তারেক রহমানের
ডাকসুর এক বছরের খতিয়ান প্রকাশ