Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:০৭, ২১ মে ২০২৬

বিচার বিভাগকে নিয়ন্ত্রণে নিয়েছে সরকার: হাসনাত আব্দুল্লাহ

বিচার বিভাগকে নিয়ন্ত্রণে নিয়েছে সরকার: হাসনাত আব্দুল্লাহ
ফাইল ছবি

কুমিল্লার লালমাই উপজেলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর পদযাত্রা ও সমাবেশে বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন দলটির নেতা হাসনাত আব্দুল্লাহ। তিনি অভিযোগ করে বলেন, দেশে বিচার বিভাগকে কার্যত আইন মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণে নেয়া হয়েছে।

বুধবার (২০ মে) উপজেলার বাগমারা এলাকায় ‘নতুন বাংলাদেশ গঠন, গণঅধিকার প্রতিষ্ঠা এবং তরুণ নেতৃত্বকে সংগঠিত করার’ লক্ষ্য নিয়ে এ কর্মসূচির আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

পদযাত্রাটি দুপুরে কুমিল্লা–নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক সংলগ্ন বাগমারা হাই স্কুলের পাশের বালুর মাঠ থেকে শুরু হয়ে বাগমারা দক্ষিণ বাজারে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্য দেন হাসনাত আব্দুল্লাহ।

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে সাধারণ মানুষ যে স্বপ্ন ও প্রত্যাশা নিয়ে রাজপথে নেমেছিলো, সে আকাঙ্ক্ষা এখনও জনগণের হৃদয়ে রয়েছে। কিন্তু জনগণের ত্যাগ ও রক্তের বিনিময়ে প্রতিষ্ঠিত সরকার বিচার বিভাগের স্বাধীনতা ক্ষুণ্ন করেছে এবং বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে রাজনৈতিক প্রভাবের আওতায় নিয়ে যাচ্ছে।

হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, বর্তমানে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মেধার পরিবর্তে রাজনৈতিক বিবেচনা প্রাধান্য পাচ্ছে। তার অভিযোগ, যোগ্য প্রার্থীদের বাদ দিয়ে দলীয় আনুগত্যের ভিত্তিতে নিয়োগ দেয়া হচ্ছে, যা শিক্ষাব্যবস্থার জন্য বিপজ্জনক সংকেত।

তরুণদের উদ্দেশে তিনি বলেন, যেকোনও বড় আন্দোলন শুরু হয় ছোট পরিসর থেকে। এনসিপিও সীমিত পরিসরে শুরু করলেও এখন জাতীয় পর্যায়ের রাজনীতিতে জায়গা করে নিচ্ছে। আগামী নির্বাচনে জনগণের প্রত্যাশাকে সামনে রেখে দলটি রাজনৈতিক কর্মসূচি চালিয়ে যাবে বলে জানান তিনি।

সমাবেশে নেতারা ‘ন্যায়বিচার, সংহতি, সমতা ও সমৃদ্ধ বাংলাদেশ’ গঠনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং সংগঠনকে আরও বিস্তৃতভাবে জনগণের কাছে পৌঁছে দেয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির, জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তরিকুল ইসলাম, কেন্দ্রীয় নেতা রিফাত রশিদসহ স্থানীয় নেতারা।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা