Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:০২, ৩০ জুলাই ২০২৬

হবিগঞ্জ হামলা

ছাত্রদলের সভাপতিসহ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে এনসিপির মামলা

ছাত্রদলের সভাপতিসহ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে এনসিপির মামলা
ছবি: সংগৃহীত

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা কর্মসূচিতে কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে হামলার ঘটনায় বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে দলটি।

বুধবার (২৯ জুলাই) রাত ৮টার দিকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল হবিগঞ্জের বাহুবল উপজেলার কামাইছড়া পুলিশ ফাঁড়িতে অভিযোগটি দাখিল করে। বিষয়টি নিশ্চিত করেছেন বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।

অভিযোগ দাখিলকারী প্রতিনিধি দলে নাহিদ ইসলাম ছাড়াও ছিলেন দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটওয়ারী, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, ডা. মাহমুদা মিতু এবং সারোয়ার আলম।

এর আগে বুধবার দুপুর ৩টার দিকে মৌলভীবাজার সার্কিট হাউস থেকে ১৪৪ ধারা জারির মধ্যেই হবিগঞ্জের উদ্দেশে গাড়িবহর নিয়ে রওনা হন এনসিপির নেতারা।

বিকেল সাড়ে ৪টার দিকে শায়েস্তাগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের ‘চা-কন্যা’ ভাস্কর্য এলাকায় পৌঁছালে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের পথরোধ করে। এ সময় হাসনাত আবদুল্লাহ, নাসীরুদ্দিন পাটওয়ারী, সারোয়ার আলমসহ এনসিপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের দীর্ঘ সময় বাকবিতণ্ডা ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। একপর্যায়ে নেতাকর্মীরা ব্যারিকেড অতিক্রম করে গাড়িবহর নিয়ে সামনে এগিয়ে যান।

পরে বাহুবল উপজেলার রশিদপুর গ্যাস ফিল্ড এলাকায় পৌঁছালে পুলিশের আরেকটি বাধার মুখে বহরটি আবারও থেমে যায়। এ সময় নাহিদ ইসলামসহ এনসিপির নেতারা গাড়ি থেকে নেমে সড়কে অবস্থান নেন।

পরবর্তীতে দীর্ঘ আলোচনার পর পুলিশ এনসিপির প্রতিনিধিদলকে কামাইছড়া পুলিশ ফাঁড়িতে গিয়ে লিখিত অভিযোগ দাখিলের অনুমতি দেয়। পরে সেখানে গিয়ে তারা হবিগঞ্জে পদযাত্রা কর্মসূচিতে হামলার ঘটনায় বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা দেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

জাভা সাগরে ২৪১ যাত্রীসহ জাহাজ নিখোঁজ
বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে ৪ জনের প্রাণহানি
ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত ১৮ সেপ্টেম্বর
ভারত থেকে বাংলাদেশে টনে টনে ইলিশ আমদানি
মোহাম্মদপুরে কিশোর গ্যাং থাকবে না: ডিএমপি কমিশনার
বিশ্বনেতাদের চোখ সরাতে দিল্লির বস্তি ঢাকলো কাপড়ে
প্রধানমন্ত্রীর দিল্লি না যাওয়ার ঘোষণায় কমলো আদানির বিদ্যুৎ
মধ্যপ্রাচ্যে মার্কিন পাহারাদার চায় না ইরান: মাসুদ পেজেশকিয়ান
শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার
জুলাই সনদ বাস্তবায়নে গড়িমসিতে বিএনপির বিরুদ্ধে অভিযোগ
রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা ব্রাহ্মণবাড়িয়া বিএনপির
জাতীয় ছাত্রশক্তির নেতৃত্বে বাকের-তাহমীদ
বিলিয়ন ডলারের যুদ্ধেও হুতি থেকে পিছু হটলো যুক্তরাষ্ট্র!
হরমুজে নির্দিষ্ট সময় ছাড়া মার্কিন সুরক্ষা সম্ভব নয়
তরুণদেরকেই দায়িত্ব নিয়ে দেশটা গড়তে হবে: প্রধানমন্ত্রী
অভিষিক্ত রাজাউল্লাহর রেকর্ডে পাকিস্তানের অবিশ্বাস্য কামব্যাক
ছাত্রশক্তির কাউন্সিল আজ, গোপন ভোটে নির্বাচিত হবে নেতৃত্ব
ব্রিকসের শীর্ষ সম্মেলন শুরু আজ