Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:৪১, ২৯ জুলাই ২০২৬

সারজিস-পাটওয়ারীর ওপর হামলা

রাজধানীতে এনসিপির প্রতিবাদ বিক্ষোভ, বুধবার সারা দেশে কর্মসূচি

রাজধানীতে এনসিপির প্রতিবাদ বিক্ষোভ, বুধবার সারা দেশে কর্মসূচি
ছবি: সংগৃহীত

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটওয়ারী, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমসহ দলটির নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছেন এনসিপির নেতাকর্মীরা। একই সঙ্গে এ ঘটনার প্রতিবাদে বুধবার (২৯ জুলাই) সারা দেশে বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে দলটি।

মঙ্গলবার রাত ১০টার দিকে রাজধানীর বাংলা মোটর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি শাহবাগ মোড়ে গিয়ে শেষ হয়। এ সময় হামলার প্রতিবাদ এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন নেতাকর্মীরা।

বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন এনসিপির কেন্দ্রীয় নেতা জয়নাল আবেদীন, তারিকুল ইসলামসহ কেন্দ্রীয় নেতারা।

মিছিল থেকে এনসিপির নেতারা অভিযোগ করেন, হবিগঞ্জে তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে যুবদলের নেতাকর্মীরা হামলা চালিয়েছে। তারা দাবি করেন, জুলাই গণঅভ্যুত্থানের নেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ব্যর্থ হয়েছে।

এনসিপির নেতারা বলেন, হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা না হলে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

এদিকে মঙ্গলবার রাতে দলটির দফতর সেল থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, হবিগঞ্জে এনসিপির শান্তিপূর্ণ পদযাত্রা কর্মসূচিতে মুখ্য সংগঠক সারজিস আলম ও মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটওয়ারীর গাড়িবহরে হামলার প্রতিবাদে বুধবার (২৯ জুলাই) সারা দেশে দলীয় প্রতিবাদ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এনসিপির সব মহানগর, জেলা, উপজেলা ও থানা শাখাকে নিজ নিজ এলাকায় প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ আয়োজনের নির্দেশ দেয়া হয়েছে।

এতে আরও বলা হয়, কর্মসূচি সফল ও সুশৃঙ্খলভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সব সাংগঠনিক ইউনিটকে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ এবং দলীয় নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিতি নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।

উল্লেখ্য, মঙ্গলবার হবিগঞ্জে এনসিপির পদযাত্রা শেষে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় সারজিস আলম, নাসীরুদ্দিন পাটওয়ারীসহ দলটির একাধিক নেতাকর্মী আহত হওয়ার দাবি করেছে এনসিপি। হামলার জন্য বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের দায়ী করলেও বিএনপি ও ছাত্রদলের পক্ষ থেকে এ অভিযোগ অস্বীকার করা হয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

নিষিদ্ধই থাকছে আ. লীগ, প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ
কিডনি রোগীদের জন্য সুখবর, জেলা-উপজেলায় ডায়ালাইসিস
জাভা সাগরে ২৪১ যাত্রীসহ জাহাজ নিখোঁজ
বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে ৪ জনের প্রাণহানি
ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত ১৮ সেপ্টেম্বর
ভারত থেকে বাংলাদেশে টনে টনে ইলিশ আমদানি
মোহাম্মদপুরে কিশোর গ্যাং থাকবে না: ডিএমপি কমিশনার
বিশ্বনেতাদের চোখ সরাতে দিল্লির বস্তি ঢাকলো কাপড়ে
প্রধানমন্ত্রীর দিল্লি না যাওয়ার ঘোষণায় কমলো আদানির বিদ্যুৎ
মধ্যপ্রাচ্যে মার্কিন পাহারাদার চায় না ইরান: মাসুদ পেজেশকিয়ান
শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার
জুলাই সনদ বাস্তবায়নে গড়িমসিতে বিএনপির বিরুদ্ধে অভিযোগ
রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা ব্রাহ্মণবাড়িয়া বিএনপির
জাতীয় ছাত্রশক্তির নেতৃত্বে বাকের-তাহমীদ
বিলিয়ন ডলারের যুদ্ধেও হুতি থেকে পিছু হটলো যুক্তরাষ্ট্র!
হরমুজে নির্দিষ্ট সময় ছাড়া মার্কিন সুরক্ষা সম্ভব নয়
তরুণদেরকেই দায়িত্ব নিয়ে দেশটা গড়তে হবে: প্রধানমন্ত্রী
অভিষিক্ত রাজাউল্লাহর রেকর্ডে পাকিস্তানের অবিশ্বাস্য কামব্যাক
ছাত্রশক্তির কাউন্সিল আজ, গোপন ভোটে নির্বাচিত হবে নেতৃত্ব
ব্রিকসের শীর্ষ সম্মেলন শুরু আজ