Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৪:২৯, ৫ জানুয়ারি ২০২৫

লন্ডন থেকে ফিরেই সালাহউদ্দিনের নতুন বার্তা

লন্ডন থেকে ফিরেই সালাহউদ্দিনের নতুন বার্তা
ছবি: সবার দেশ

প্রায় দুই সপ্তাহ লন্ডন সফর শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। রোববার (৫ জানুয়ারি) দুপুরে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সালাহউদ্দিন আহমেদ বলেন, তারেক রহমান অবশ্যই দেশে ফিরবেন। তবে, তিনি জানান যে এখনো পর্যন্ত তারেক রহমানের দেশে ফেরার জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করা সম্ভব হয়নি। এতে অল্প কিছু সময় লাগবে। তিনি আরো বলেন, তবে তিনি অবশ্যই আসবেন।

তারেক রহমানের সঙ্গে কী বিষয়ে আলোচনা হয়েছে জানতে চাইলে, সালাহউদ্দিন বলেন, এ বিষয়টি ধীরে ধীরে জানানো হবে, তবে তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ঐক্যের কথা উল্লেখ করেন।

সালাহউদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশে বর্তমানে যে ফ্যাসিবাদবিরোধী ঐক্য গড়ে উঠেছে। তার বাস্তবায়নে গণতান্ত্রিক প্রক্রিয়ায় এগিয়ে যাওয়ার কথা বলেছেন তিনি। তিনি আরও বলেন, জাতীয় ঐক্যের ভিত্তিতে যত দ্রুত সম্ভব নির্বাচনের দিকে যাওয়ার প্রয়োজন রয়েছে। ভাসা ভাসা সময় না রেখে সঠিক রোডম্যাপ দিতে হবে। তিনি জানান, নতুন রাজনৈতিক শক্তির উদয় হলে বিএনপি তা স্বাগত জানাবে। তবে সে শক্তি যেন কিংসপার্টির মতো না হয়।

সংবিধান সম্পর্কে একটি প্রশ্নের উত্তরে সালাহউদ্দিন বলেন, সংবিধান কখনো কবর দেওয়া যায় না। তবে সেটি পরিবর্তন, পরিবর্ধন বা সংশোধন হতে পারে।

সবার দেশ/এওয়াই

শীর্ষ সংবাদ:

১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা