Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২০:০৯, ৬ জুলাই ২০২৫

আপডেট: ২০:০৯, ৬ জুলাই ২০২৫

সীমান্তে দাদাদের বাহাদুরির দিন শেষ: নাহিদ ইসলাম

সীমান্তে দাদাদের বাহাদুরির দিন শেষ: নাহিদ ইসলাম
ছবি: সংগৃহীত

সীমান্তে বিএসএফের আগ্রাসনের কড়া প্রতিবাদ জানিয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আর সহ্য করা হবে না। তিনি বলেন, সীমান্তে অনেক বাহাদুরি হয়েছে দাদাদের, সে বাহাদুরির দিন শেষ হয়েছে। এবার যদি সীমান্তে পাঁয়তারা হয়, আগ্রাসন চালানো হয়, আমার ভাইদের হত্যার চেষ্টা হয়, তাহলে সীমান্তে লং মার্চ ঘোষণা করবো। সীমান্ত রক্ষার দায়িত্ব আমরা নিজেদের কাঁধে তুলে নেবো।

রোববার (৬ জুলাই) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের কলেজ চত্বরে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন। এ সময় তিনি অভিযোগ করেন, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বিএসএফ কখনও গ্রেনেড হামলা চালায়, কখনও বোমা বিস্ফোরণ ঘটায়। বাংলাদেশের জনগণ এসব আগ্রাসন আর মেনে নেবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, এ দেশ শহীদদের রক্তে কেনা। এ দেশের মাটি রক্ষা করা আমাদের দায়িত্ব। নতুন বন্দোবস্তের মাধ্যমে ‘জুলাই অভ্যুত্থানে’ শহীদদের আত্মত্যাগের মর্যাদা নিশ্চিত করা হবে।

এর আগে সকালে এনসিপির গাড়িবহর নওগাঁ থেকে চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে রওনা দেয়। ‘জুলাই অভ্যুত্থানের’ বর্ষপূর্তিতে জাতীয় নাগরিক পার্টির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’র অংশ হিসেবে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

পদযাত্রার ষষ্ঠ দিনে শান্তিমোড় থেকে শুরু হয়ে নিমতলা, বড়ইন্দারা মোড়, গাবতলা হয়ে নবাবগঞ্জ সরকারি কলেজের সামনে গিয়ে শেষ হয় কর্মসূচি। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় নেতারা।

এ সময় উপস্থিত ছিলেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ আরও অনেক নেতা-কর্মী।

পথসভা শেষে এনসিপির গাড়িবহর রাজশাহীর উদ্দেশ্যে রওনা দেয়।

সবার দেশ/এফএস 

শীর্ষ সংবাদ:

মেসির বিদায়ে আবেগঘন আন্তোনেলা
লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ৩ নম্বর সতর্কসংকেত
কানাডার পার্লামেন্টের এমপি বাংলাদেশি তানভীর
ভারতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১১; রেল চলাচল বন্ধ
নভেম্বরে যোগ হবে রূপপুরের বিদ্যুৎ!
প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বিরোধে মার্কিন সেনাপ্রধানের পদত্যাগ
ফিল্মি কায়দায় নববধূ ‘ছিনতাই’! যা বললেন কনে তামান্না
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, সামনে ১০ চ্যালেঞ্জ
ঢাবির মেয়েদের হল বন্ধ রাত ১১টায়
নবম পে-স্কেল অনুমোদন: কার বেতন কত
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৯১৯, নিখোঁজ ৪ হাজারের বেশি
জামালপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪
ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর
শিল্প কোনও পাপ নয়: প্রভা
মক্কা ডিফেন্স অ্যালায়েন্সের আনুষ্ঠানিক যাত্রা
দেশে প্রথম রোবটিক সার্জারি, প্রথম দিনে ২ রোগীর অস্ত্রোপচার
আন্তর্জাতিক ফুটবলকে গুডবাই বললেন মেসি
পূজার আগেই পাকিস্তানের হামলার প্রস্তুতিতে শঙ্কিত ভারত