Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০৩:০৪, ১০ জুলাই ২০২৫

চীনের আমন্ত্রণে বেইজিং যাচ্ছেন জামায়াতের প্রতিনিধি দল

চীনের আমন্ত্রণে বেইজিং যাচ্ছেন জামায়াতের প্রতিনিধি দল
ছবি: সংগৃহীত

চীন সরকারের আমন্ত্রণে পাঁচ দিনের সফরে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। দলের আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে ৯ সদস্যের এই প্রতিনিধি দল আগামী ১১ থেকে ১৫ জুলাই পর্যন্ত চীন সফর করবে।

বুধবার (৯ জুলাই) জামায়াতের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য নিশ্চিত করা হয়। সেখানে জানানো হয়, ডা. শফিকুর রহমানের নেতৃত্বাধীন প্রতিনিধি দলটি চীনা সরকারের আমন্ত্রণে নির্ধারিত সময়ে চীন সফর করবে।

এর আগে, ৮ জুলাই রাতে ঢাকাস্থ চায়না দূতাবাসে সফরপূর্ব এক সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। জামায়াতের পক্ষ থেকে এ সফরকে গুরুত্বপূর্ণ কূটনৈতিক সংলাপ হিসেবে দেখা হচ্ছে।

সবার দেশ/এফএস 

 

শীর্ষ সংবাদ:

পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য
ক্ষমা চেয়েও রেহাই নেই, ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে প্রশ্ন
ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির পরিবার
ডেঙ্গুতে এক দিনে ১০ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৩
স্কুলে মারামারি: স্বামী-স্ত্রী দুই শিক্ষককে বদলির সুপারিশ
ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা
‘যৌনাঙ্গে বুট দিয়ে মেরেছে’- দিল্লিতে বিক্ষোভকারীদের অভিযোগ
বিক্ষোভে অংশ নেয়ায় ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ