Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:২২, ২৭ আগস্ট ২০২৫

চীন সফরে এনসিপির আট সদস্যের প্রতিনিধি দল

চীন সফরে এনসিপির আট সদস্যের প্রতিনিধি দল
ফাইল ছবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আট সদস্যের একটি প্রতিনিধি দল চার দিনের সফরে চীনে যাচ্ছেন। মঙ্গলবার (২৬ আগস্ট) রাতেই ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাদের বেইজিংয়ের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে। সফর শেষে আগামী ৩০ আগস্ট তারা দেশে ফিরবেন।

প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তার সঙ্গে রয়েছেন সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাহিদা সারওয়ার নিভা, যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম ও যুগ্ম সদস্য সচিব তাহসিন রিয়াজ।

সফর সম্পর্কে নাহিদ ইসলাম জানিয়েছেন, চীনে অবস্থানকালে তারা বিভিন্ন সভা-সেমিনারে যোগ দেবেন এবং সুযোগ পেলে বাংলাদেশি প্রবাসীদের সঙ্গেও দেখা করবেন। তার মতে, এ সফরের মাধ্যমে বাংলাদেশ ও চীনের জনগণ ও রাজনৈতিক দলগুলোর মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে।

এর আগে গত ২১ আগস্ট ঢাকায় চীনা দূতাবাসে এনসিপি প্রতিনিধিদলের জন্য এক সংবর্ধনার আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

উল্লেখ্য, এর আগে জুলাই মাসে জামায়াতে ইসলামী আমির শফিকুর রহমানের নেতৃত্বে নয় সদস্যের একটি দল চীন সফর করে। তারও আগে জুন মাসে চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল বেইজিং সফর করে। এবার একই আমন্ত্রণে চীন সফরে যাচ্ছে এনসিপি প্রতিনিধিদল।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা