Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২০:৩১, ১১ আগস্ট ২০২৫

অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এনসিপির 

অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এনসিপির 
ছবি: সংগৃহীত

বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতারা। সোমবার (১১ আগস্ট) ঢাকার অস্ট্রেলিয়ান হাইকমিশনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

হাইকমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। এতে অস্ট্রেলিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করার পাশাপাশি এনসিপির নীতিগত অগ্রাধিকার নিয়ে আলোচনা হয়।

সাক্ষাতে এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলামসহ দলটির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। উভয় পক্ষ ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতা ও যোগাযোগ বৃদ্ধির বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

সবার দেশ/এফও

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা