Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:৪৮, ১৭ আগস্ট ২০২৫

কক্সবাজার ভ্রমণ ইস্যু

হাসনাত-সারজিসসহ ৫ এনসিপি নেতার শোকজ নোটিশ প্রত্যাহার

হাসনাত-সারজিসসহ ৫ এনসিপি নেতার শোকজ নোটিশ প্রত্যাহার
ছবি: সংগৃহীত

কক্সবাজার ভ্রমণকে কেন্দ্র করে শীর্ষ পাঁচ নেতাকে দেয়া কারণ দর্শানোর নোটিশ প্রত্যাহার করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

শনিবার (১৬ আগস্ট) এনসিপির যুগ্ম সদস্য সচিব (দফতর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, গত ৬ আগস্ট এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা এবং যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহকে পৃথক পাঁচটি কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছিলো।

পরবর্তীতে তারা সবাই দফতর মারফত আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন বরাবর লিখিত জবাব দাখিল করেন। জবাব বিশ্লেষণ করে দলীয় শৃঙ্খলার কোনো ব্যত্যয় ঘটেনি বলে নিশ্চিত হয় এনসিপি নেতৃত্ব।

ফলে আহ্বায়ক ও সদস্য সচিবের নির্দেশক্রমে শোকজ নোটিশ প্রত্যাহার করে বিষয়টিকে চূড়ান্তভাবে নিষ্পত্তি ঘোষণা করা হয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য