Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:০৫, ১২ আগস্ট ২০২৫

ঢাকায় মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে এনসিপির বৈঠক

ঢাকায় মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে এনসিপির বৈঠক
ছবি: সংগৃহীত

আগামী জাতীয় নির্বাচন ও গণঅভ্যুত্থান-পরবর্তী রাজনৈতিক সংস্কার নিয়ে আলোচনা হয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের মধ্যে। সোমবার (১১ আগস্ট) রাজধানীর গুলশানে রাষ্ট্রদূতের বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা এবং যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ।

দলীয় সূত্রে জানা গেছে, বৈঠকে দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি, আগামী জাতীয় নির্বাচন, গণঅভ্যুত্থান-পরবর্তী সংস্কার প্রক্রিয়া এবং বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এনসিপি নেতারা দাবি করেন, ধারাবাহিক রাজনৈতিক সংলাপের অংশ হিসেবে যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই বিএনপি ও জামায়াতের সঙ্গেও বৈঠক করেছে।

এর আগে, অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইলের সঙ্গেও বৈঠক করে এনসিপি প্রতিনিধি দল। ওই বৈঠকেও রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন নির্বাচন এবং অস্ট্রেলিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের বিষয়ে আলোচনা হয়।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা