Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:০৫, ২৪ আগস্ট ২০২৫

শোকজ নোটিশ প্রত্যাহার, এনসিপিতে ফিরলেন সারোয়ার তুষার

শোকজ নোটিশ প্রত্যাহার, এনসিপিতে ফিরলেন সারোয়ার তুষার
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারের ওপর দেওয়া শোকজ নোটিশ প্রত্যাহার করেছে। এর ফলে তিনি পুনরায় দলের সাংগঠনিক কর্মকাণ্ডে যুক্ত হতে পারবেন।

গত ১৭ জুন ‘নৈতিক স্খলনজনিত অভিযোগে’ তার কাছে কারণ দর্শানোর নোটিশ পাঠায় এনসিপি। পরবর্তীতে সারোয়ার তুষার দলের শৃঙ্খলা কমিটির কাছে লিখিত জবাব দেন।

জবাব যাচাই ও সোশ্যাল মিডিয়ায় ফাঁস হওয়া ফোনালাপসহ সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে দল তাকে দুই মাসের জন্য সাংগঠনিক কর্মকাণ্ড থেকে বিরত রাখার নির্দেশ দেয়। এ সময়ে তিনি জুলাই পদযাত্রা, জাতীয় ঐকমত্য কমিশনে দলের প্রতিনিধিত্ব, গণমাধ্যমে দলের অবস্থান উপস্থাপনসহ নরসিংদীতে পদযাত্রার মতো সব কার্যক্রমে অনুপস্থিত ছিলেন।

দুই মাসের সাংগঠনিক বিরতি শেষে এনসিপি তাকে পুনর্বহালের সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে শোকজ নোটিশটি আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করা হয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা