Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০২:২৫, ৩০ আগস্ট ২০২৫

সারা দেশে প্রতিরোধ আন্দোলনের ডাক

নুরের ওপর হামলার প্রতিবাদে ১০১ সংগঠনের হুঁশিয়ারি

নুরের ওপর হামলার প্রতিবাদে ১০১ সংগঠনের হুঁশিয়ারি
ফাইল ছবি

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ অর্ধশতাধিক নেতাকর্মীর ওপর শুক্রবার (২৯ আগস্ট) রাজধানীর বিজয়নগরে হামলার ঘটনায় জুলাই ঐক্যের ১০১ সংগঠন গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। তারা সতর্ক করে বলেছেন, যদি এ ধরনের হামলা ও নির্যাতন বন্ধ না করা হয়, তবে সারা দেশে প্রতিরোধ আন্দোলন গড়ে তোলা হবে।

জুলাই ঐক্যের সংগঠক এবি জুবায়েরের স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়েছে, চব্বিশের বিপ্লবের সহযোদ্ধা নুরুল হক নুরসহ অর্ধশতাধিক জুলাই যোদ্ধার ওপর হামলার ঘটনা জুলাই স্পিরিটের সঙ্গে বেইমানি। যারা এ স্পিরিটের সঙ্গে বেইমানি করবে, তাদের অবস্থা খুনি হাসিনার মতোই হবে।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, শুক্রবার বিকেল নাগাদ গণঅধিকার পরিষদের শান্তিপূর্ণ প্রতিবাদে নুরুল হক নুর নেতৃত্বাধীন নেতাকর্মীরা মাঠে নেমেছিলেন। কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ন্যক্কারজনকভাবে হামলা চালায়। এতে নুরসহ অনেকেই হাসপাতালে চিকিৎসাধীন।

জুলাই ঐক্য এবং সহযোগী ১০১ সংগঠন অবিলম্বে হামলার সঙ্গে জড়িত সামরিক ও আধাসামরিক বাহিনীর সদস্যদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে।

বিবৃতিতে অংশ নেয়া সংগঠনগুলোর মধ্যে রয়েছে- 

আপ বাংলাদেশ, ইনকিলাব মঞ্চ; জুলাই রেভলুশনারি অ্যালায়েন্স; জুলাই রেভলুশনারি জার্নালিস্ট অ্যালায়েন্স; পুনাব; পুশাব; নেক্সাস ডিফেন্স, সাধারণ আলেম সমাজ; জাগ্রত জুলাই; জুলাই মঞ্চ; বাংলাদেশ কওমি ছাত্রসংগঠন (কছাস); বৈষম্যবিরোধী কওমি ছাত্র আন্দোলন; জুলাই ছাত্র জনতা সংসদ; জুলাইয়ের সাংবাদিকরা; বাংলাদেশ কারিগরি ছাত্র পরিষদ; জেন-জি স্টুডেন্ট ইউনিটি; জুলাই সাংস্কৃতিক সংসদ; সোশ্যাল সাইন্স ক্লাব, ঢাকা কলেজ; রোটার‌্যাক্ট ক্লাব অব ইসলামিক ইউনিভার্সিটি; সোচ্চার স্টুডেন্টস নেটওয়ার্ক, ঢাবি; রাইজিং ইয়থ রামপুরা; পিপলস রিফর্ম অ্যালায়েন্স; বিআই (Bl); নাপুস (NAPUS); একতার বাংলাদেশ; তরুণ; জুলাই বিপ্লবী যুব সংগঠন; ফরিদগঞ্জ লেখক ফোরাম; জুলাই চেতনা; জুলাই সংগ্রাম পরিষদ; গণঅভ্যুথান রক্ষা আন্দোলন; বি আই ই ডি স্পোর্টস ক্লাব; ফ্যাসিবাদবিরোধী ছাত্র জনতা মঞ্চ; কাজির খাল সুপার স্টার ক্লাব; সানরাইজ স্পোর্টিং ক্লাব; জুলাই রেভোলিউশনারি ক্লাব; ছত্রিশ জুলাই ঐক্য পরিষদ; বাংলাদেশ সংস্কার আন্দোলন (বিএসএ); বাংলাদেশ সচেতন শিক্ষার্থী সমাজ; যাত্রাবাড়ী জুলাই ঐক্য পরিষদ; নিরাপদ বাংলাদেশ চাই; সোসাইটি ফর স্টুডেন্ট ডেভেলপমেন্ট; ইয়থ ফর পিস অ্যান্ড জাস্টিসেস; প্রাইভেট ইউনিভার্সিটি ইসলামিক সোস্যাইটি; হিউম্যান রাইটস সোসাইটি; পল্টন সাহিত্য ফোরাম; ইসলামিক কমিউনিটি বাংলাদেশ; দ্য স্কলারস ফাউন্ডেশন; সোস্যাইটি ফর স্টুডেন্ট ডেভেলপমেন্ট; জাগ্রহী, লুমিনাস সাইন্স ক্লাব; ইয়থ ফর পিস (ওয়াইএফপি); নেবুলা সোশ্যাল ক্লাব; ঢাকা কলেজ ইয়ুথ ক্লাব; স্কলার্স ফাউন্ডেশন; জাতীয় অধিকার মত্ত, ইয়থ ক্লাব কদমতলী; জুলাই স্মৃতি সংরক্ষণ পরিষদ; শহীদ স্মৃতি ফাউন্ডেশন; সোশ্যাল রিফর্ম কমিটি; ঢাকা কলেজ ভলান্টিয়ার্স ফোরাম; পরিবেশ বিজ্ঞান ক্লাব; কালচারাল ক্লাব টির্চাস ট্রেইনিং কলেজ; জুলাই মুক্তি মঞ্চ; জ্ঞান দীপ পাঠাগার; জেনন সাইন্স ক্লাব; আলিয়া সাংস্কৃতিক সংসদ; লিগেসি অব জুলাই রিঅ্যালাইন মুভমেন্ট বাংলাদেশ; পরিবর্তন পরিষদ, বামনা আলোকিত সমাজ; ইয়থ ফর বেটার ফিউচার সোস্যাইটি; বৈষমবিরোধী কওমী ছাত্র আন্দোলন; রেভোলিউশন ইয়থ অ্যান্ড স্টুডেন্ট অর্গানাইজেশন; মুসো (MUSO); ফ্যাসিবাদ মুক্ত গণমাধ্যম চাই; বাংলাদেশ রিপাবলিকান; নিরপেক্ষ; জাতীয় শ্রমিক ঐক্য; বিক্ষুদ্ধ কবি ও লেখক সমাজ; ওয়াইবিজে (YBJ); স্কলারস; চেতনায় জুলাই; প্রাইভেট ইউনিভার্সিটি ইয়থ অ্যাসোসিয়েশন; ঢাকা কলেজ প্রগতি; জুলাই সংগ্রাম পরিষদ; প্রাইভেট ইউনিভার্সিটি ইয়থ অ্যাসোসিয়েশন; মুক্তির নিশান; অ্যান্টি ফ্যাসিস্ট কোয়ালিয়েশন; জুলাই স্মৃতি ফাউন্ডেশন যাত্রাবাড়ি; বিজয় ইয়ুথ ফাউন্ডেশন; জুলাই গণহত্যা বিচার নিশ্চিত পরিষদ (জাবি); সংস্কার সংঘ; সংগ্রাম প্রতিদিন; হিউম্যান রাইটস স্টুডেন্ট নেটওয়ার্ক; আমাদের মোহাম্মদপুর; সুন্দর বাংলাদেশ; জগন্নাথ বিশ্ববিদ্যালয় বিএড স্পোর্টস ক্লাব; প্রজন্ম ২৪ ও মঞ্চ ২৪, মানবাধিকার উন্নয়ন কেন্দ্র, মানবাধিকার ও জনকল্যাণ সংগঠন উত্তরবঙ্গ, এসো দেশ গড়ি।

সংগঠনগুলো বলেছে, ফ্যাসিবাদের পতনের পরও এ ধরনের হামলা অত্যন্ত ন্যক্কারজনক। একটি গণতান্ত্রিক, শান্তিপূর্ণ ও সহনশীল রাজনৈতিক পরিবেশ আমরা প্রত্যাশা করি। যারা দেশের গণতান্ত্রিক আন্দোলনের সঙ্গে বিদ্বেষমূলক আচরণ করবে, তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়া হবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

যুক্তরাষ্ট্রের সঙ্গে আর আলোচনা নয়—পাকিস্তানকে ইরান
সুনামগঞ্জে বজ্রপাতে শিক্ষার্থীসহ ৪ জনের মৃত্যু, আহত ৩
‘প্রশংসা একটু কম কইরেন মন্ত্রী সাহেব’—স্বাস্থ্যমন্ত্রীকে প্রধানমন
মেঘনা উপজেলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা কর্মসূচি
‘পতিত সরকারের বিতর্কিত সিদ্ধান্তে নির্ভরতা বেড়েছে আমদানিতে’
২ জুলাই থেকে শুরু এইচএসসি পরীক্ষা: শিক্ষামন্ত্রী
রোম পুড়লে নিরো হয়ে বাঁশি বাজাবো না: জামায়াত আমির
আবারও হরমুজ প্রণালি বন্ধ করলো ইরান
জানালার ফাঁক দিয়ে নজর, নিয়োগ পরীক্ষার কেন্দ্র ঘুরলেন শিক্ষামন্ত্রী
দিনাজপুরে নববর্ষ উপলক্ষে সাইক্লিং প্রতিযোগিতা
হামের টিকা না দিয়ে দুই সরকার ‘ক্ষমাহীন অপরাধ’ করেছে: প্রধানমন্ত্রী
‘ড. মোশাররফ ছাড়া সবার সিনিয়র ছিলাম, তবুও মূল্যায়ন পাইনি’
তিন হাজার কোটি টাকা উধাও শেয়ার মার্কেটে
নির্বাচন ‘স্বচ্ছ হলে ফল ভিন্ন হতো’— বিস্ফোরক মন্তব্য রুমিন ফারহানার
‘অধিনায়ক রাজা, বাকিরা প্রজা?’-বিসিবির ‘ক্যাপ্টেনস কার্ড’ নিয়ে ক্ষোভে তাপস বৈশ্য
হজের প্রথম ফ্লাইট জেদ্দায় অবতরণ
আইএমএফ ঋণ স্থগিতের গুঞ্জন ‘সম্পূর্ণ অসত্য’
হরমুজে আবারও থামিয়ে দেয়া হলো ‘বাংলার জয়যাত্রা’কে
হরমুজ পাড়ি দিচ্ছে ‘বাংলার জয়যাত্রা’