Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০২:১৩, ৩০ আগস্ট ২০২৫

গণঅধিকার পরিষদের কর্মসূচি

নুরের ওপর হামলার প্রতিবাদে আজ সারা দেশে বিক্ষোভ মিছিল

নুরের ওপর হামলার প্রতিবাদে আজ সারা দেশে বিক্ষোভ মিছিল
ছবি: সংগৃহীত

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর শুক্রবার (২৯ আগস্ট) সংঘটিত হামলার প্রতিবাদে আজ শনিবার (৩০ আগস্ট) সারা দেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে দলটি।

দল সূত্রে জানানো হয়েছে, দুপুর ১২টায় দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে শান্তিপূর্ণ মিছিল অনুষ্ঠিত হবে। কর্মসূচিতে ছাত্র, যুব, শ্রমিকসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীকে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, পার্টি অফিসের সামনে সংবাদ সম্মেলনের প্রস্তুতি নেয়ার সময় হঠাৎ আইনশৃঙ্খলা বাহিনী আমাদের ওপর হামলা চালায়। এতে আমাদের সভাপতি নুরুল হক নুর গুরুতর আহত হন।

শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ থামাতে গিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া ও লাঠিচার্জের ঘটনা ঘটে, যার ফলে নুর সহ কয়েকজন আহত হন। আহতদের প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হয়।

গণঅধিকার পরিষদের এ কর্মসূচির মাধ্যমে নুরের ওপর হামলার তীব্র প্রতিবাদ জানানো এবং দায়ীদের শাস্তির দাবি করা হবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য
ক্ষমা চেয়েও রেহাই নেই, ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে প্রশ্ন
ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির পরিবার
ডেঙ্গুতে এক দিনে ১০ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৩