Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:২৮, ৬ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ০০:২৯, ৬ সেপ্টেম্বর ২০২৫

জাপা কার্যালয়ে হামলা-অগ্নিসংযোগ, দুই যুবক গুলিবিদ্ধ

জাপা কার্যালয়ে হামলা-অগ্নিসংযোগ, দুই যুবক গুলিবিদ্ধ
ছবি: সংগৃহীত

রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে রাহুল (২২) ও মনির (২৫) নামে দুই যুবক গুলিবিদ্ধ হন।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

তিনি জানান, রাতে আহত দুজনকে হাসপাতালে আনা হলে চিকিৎসকরা রাহুলকে ১০২ নম্বর ওয়ার্ডে ভর্তি দেন। মনির প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে চলে যান।

পরিদর্শক ফারুক আরও বলেন, স্থানীয় পথচারীদের কাছ থেকে জানা গেছে—রাতে বিজয়নগরে জাপার কার্যালয়ে ভাংচুর করতে যায় কিছু লোক। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে রাহুলের ডান হাতে ও মনিরের বাম হাতে গুলি লাগে। পরে পথচারীরাই তাদের উদ্ধার করে ঢামেকে নিয়ে আসেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

পাটোয়ারীর বক্তব্য বিকৃত করে ফায়দা লুটের চেষ্টা বিএনপির: এনসিপি
বিদেশে পালানোর চেষ্টা নওফেলের স্ত্রীর
জাতিসংঘ অধিবেশনের উদ্বোধনে প্রধানমন্ত্রী তারেক রহমান
রিটেনে পাস করলেই অ্যাডমিট কার্ড নিয়ে আসবা: ফজলুর রহমান
প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্বব্যাংক প্রেসিডেন্টের বৈঠক
আইসিসির সদস্যদের পদত্যাগের আহ্বান ট্রাম্পের
ভুটান-মালদ্বীপের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
১০ কোটি টাকার সেতুতে বাঁশ দিয়ে ঢালাই, গ্রেফতার ১
নায়িকার সঙ্গে গোপন সম্পর্ক লিখে তোপের মুখে নওয়াজ
বঙ্গোপসাগরে ট্রলারডুবি, নিখোঁজ ২
সিদ্ধান্তের টেবিলে তরুণদের জায়গা দিতে হবে: খলিলুর রহমান
যুক্তরাষ্ট্রে শত শত ফ্লাইট বাতিল, ৯৭ ফ্লাইট বিলম্ব
বাসভাড়া বাড়লো ১৭ পয়সা
জাতিসংঘে ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী
জাপানে টাইফুন ‘দুজুয়ানের’ তাণ্ডব, নিহত ২
মধ্যরাতে উত্তাল চুয়েট, ভিসি ভবনে তালা