Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০৩:৩০, ৩০ মে ২০২৫

গণতন্ত্রের সঙ্গে প্রতারণা: জাতীয় পার্টির বিচার চান আখতার

গণতন্ত্রের সঙ্গে প্রতারণা: জাতীয় পার্টির বিচার চান আখতার
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন জাতীয় পার্টির বিচার দাবি করে বলেছেন, জাতীয় পার্টি দীর্ঘদিন ধরে গণতন্ত্রের সঙ্গে প্রতারণা করে এসেছে।

বৃহস্পতিবার (২৯ মে) দলীয় এক সভায় তিনি বলেন, জাতীয় পার্টি ফ্যাসিবাদকে টিকিয়ে রাখার গৃহপালিত বিরোধী দলে পরিণত হয়েছে। তাদের অতীত ও বর্তমান কার্যকলাপ গণতন্ত্র ধ্বংসে সহায়তা করেছে।

আখতার হোসেন অভিযোগ করেন, আওয়ামী লীগের একতরফা নির্বাচনের মতোই জাতীয় পার্টির প্রতারণামূলক অংশগ্রহণও গণতন্ত্রের ওপর আঘাত। এ ধরনের দলগুলোকে বিচারের আওতায় আনতে হবে।

তিনি আরও বলেন, জাতীয় পার্টির নেতাদের ভেতরে আজও বিন্দুমাত্র অনুশোচনা নেই। তারা জাতির কাছে ক্ষমাও চায়নি। যারা গণতন্ত্র ধ্বংস করেছে, তারা রাজনীতিতে প্রাসঙ্গিক হওয়ার অধিকার হারিয়েছে।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, জাতীয় পার্টি হোক বা আওয়ামী লীগ—গণতন্ত্রের বিরুদ্ধে যারা কাজ করেছে, তাদের সবাইকে জনগণের আদালতে দাঁড় করাতে হবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ