Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৪৭, ৪ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ০০:৪৭, ৪ সেপ্টেম্বর ২০২৫

জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধের আবেদন ইসিতে

জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধের আবেদন ইসিতে
ছবি: সংগৃহীত

জাতীয় পার্টির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে নির্বাচন কমিশনে (ইসি) লিখিত আবেদন জমা পড়েছে। গণতন্ত্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে করা এ আবেদন বুধবার (৩ সেপ্টেম্বর) প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কাছে দাখিল করেন রাজধানীর বংশালের বাসিন্দা হোসাইন মোহাম্মদ আনোয়ার। আবেদন জমা দেয়ার পর সাংবাদিকদের তিনি এ তথ্য নিশ্চিত করেন।

আবেদনে উল্লেখ করা হয়েছে, সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশনের নৈতিক ও সাংবিধানিক দায়িত্ব হলো জনগণের গণতান্ত্রিক অধিকার সুরক্ষা এবং সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা। কিন্তু জাতীয় পার্টি দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রক্রিয়াকে কলুষিত করেছে এবং গণতন্ত্রবিরোধী কর্মকাণ্ডের মাধ্যমে বিতর্কিত ভূমিকা পালন করেছে।

আবেদনের অভিযোগসমূহ

আবেদনে বলা হয়—

  • জাতীয় পার্টি সামরিক শাসনের উত্তরাধিকার বহন করছে।
  • দলটি দুর্নীতি, প্রশাসনিক অপব্যবহার ও জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডে জড়িত।
  • প্রতিষ্ঠালগ্ন থেকেই জাতীয় পার্টি গণতন্ত্রের মূলধারাকে ক্ষুণ্ন করেছে এবং নির্বাচনকে প্রহসনে পরিণত করার ইতিহাসে জড়িত।

আবেদনে আরও বলা হয়েছে, দেশের রাজনৈতিক অঙ্গনকে সুষ্ঠু ও কলুষমুক্ত রাখতে এ ধরনের দলকে বৈধতা দেয়া জনগণের স্বার্থবিরোধী। তাই জাতীয় পার্টিকে রাজনৈতিক কর্মকাণ্ড ও নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থেকে নিষিদ্ধ করার জন্য নির্বাচন কমিশনের কাছে দাবি জানানো হয়েছে।

সাম্প্রতিক প্রেক্ষাপট

আবেদনকারী তার আবেদনে উল্লেখ করেন, গত ১৭ বছরের দুঃশাসনের কারণে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। এরপর অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসে আওয়ামী লীগের সব রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করে। কিন্তু জাতীয় পার্টি সে সময় আওয়ামী লীগকে সমর্থন দিয়ে রাজনৈতিক কর্মকাণ্ড বৈধতা দিয়েছে বলে অভিযোগ করা হয়।

আবেদনকারীর দাবি, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জাতীয় স্বার্থে এবং গণতান্ত্রিক ভবিষ্যৎ রক্ষার্থে জাতীয় পার্টিকে রাজনৈতিক কার্যক্রম থেকে নিষিদ্ধ করা জরুরি।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য