Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:০০, ৯ অক্টোবর ২০২৫

গভীর রাতে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা ও দোয়া খালেদা জিয়ার

গভীর রাতে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা ও দোয়া খালেদা জিয়ার
ছবি: সংগৃহীত

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গভীর রাতে দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা ও দোয়া করেছেন।

বুধবার (৮ অক্টোবর) রাত সাড়ে ১০টার পর গুলশানের বাসা ‘ফিরোজা’ থেকে তিনি বনানীর সমাধিস্থলের উদ্দেশে রওনা হন। সেখানে পৌঁছে কোরআন তেলাওয়াত ও দোয়া মাহফিলে অংশ নেন তিনি।

খালেদা জিয়ার এ সফরের বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

দলীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন পর রাতে তিনি জিয়াউর রহমানের সমাধিতে যান। সেখানে তিনি দলের নেতাকর্মীদের জন্য, দেশের শান্তি ও কল্যাণ কামনায় দোয়া করেন।

খালেদা জিয়ার সঙ্গে ছিলেন দলের স্থায়ী কমিটির কয়েকজন সদস্য, সিনিয়র নেতৃবৃন্দ ও তার ব্যক্তিগত সহকারীরা।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, চলমান রাজনৈতিক অচলাবস্থার প্রেক্ষাপটে খালেদা জিয়ার এ আকস্মিক রাতের সফর প্রতীকী রাজনৈতিক বার্তা বহন করতে পারে, যা বিএনপির আসন্ন কর্মসূচির সঙ্গে সম্পৃক্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য