Sobar Desh | সবার দেশ ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত: ২০:১৩, ১৬ অক্টোবর ২০২৫

আপডেট: ০০:১৩, ১৮ অক্টোবর ২০২৫

বিএনপির প্রস্তাব লিপিবদ্ধ ছাড়া জুলাই সনদে স্বাক্ষর নয়: মির্জা ফখরুল

বিএনপির প্রস্তাব লিপিবদ্ধ ছাড়া জুলাই সনদে স্বাক্ষর নয়: মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জানিয়ে দিয়েছে, তাদের প্রস্তাবিত সংস্কারগুলো আনুষ্ঠানিকভাবে লিপিবদ্ধ না হলে জুলাই সনদে দলটি স্বাক্ষর করবে না। 

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার এক পথসভায় এ ঘোষণা দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, 

আমাদের প্রস্তাবিত সংস্কারগুলো লিখিতভাবে যুক্ত করা হলে তবেই বিএনপি জুলাই সনদে স্বাক্ষর করবে। আমরা আগামীকাল শুক্রবার (১৭ অক্টোবর) পর্যন্ত অপেক্ষা করবো। এর পরেই চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।

বিএনপি মহাসচিব অভিযোগ করেন, জনগণ পিআর-টিআর বোঝে না। এটা তাদের ওপর চাপিয়ে দেয়া ঠিক না। কয়েকটি দল চায় নির্বাচন না হোক, কিন্তু দেশের মানুষ এখন নির্বাচনের জন্য উদগ্রীব। জনগণ চায় তাদের ভোটের অধিকার ফিরিয়ে দিতে।

তিনি আরও বলেন, মানুষ যাকে ভোট দেবে, সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে তারাই সরকার গঠন করবে— এটাই গণতন্ত্রের রীতি। পরে তারাই জাতির সমস্যার সমাধান করবে। এখন অপ্রয়োজনীয় কাঠামো দিয়ে জনগণের ওপর চাপ সৃষ্টি করা যাবে না।

এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল ইসলামসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের শতাধিক নেতা-কর্মী ও সমর্থক। পথসভায় বক্তারা বলেন, সরকার নির্বাচন প্রক্রিয়ায় কৃত্রিম জটিলতা তৈরি করে জনগণের রায় থেকে দূরে থাকতে চায়, কিন্তু বিএনপি জনগণের ভোটাধিকারের প্রশ্নে আপসহীন থাকবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

রানি মৌমাছির টানে যুবকের শরীরে ‘চাক’
বিএনপি নেতাকে পিটিয়ে আ.লীগ কর্মীদের ভূরিভোজ
শত্রুর কৌশল এখন পুরোপুরি জানা—দাবি ইরানের
এলপি গ্যাসের দাম কমলো
রামিসার গোপনাঙ্গ ক্ষতবিক্ষত করে পানি দিয়ে ধুয়ে ফেলে সোহেল
মায়ের নামে প্রতিষ্ঠানের নামকরণ নাকচ করলেন প্রধানমন্ত্রী
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত ড. খলিলুর রহমান
আলোচিত হত্যাকাণ্ড নিয়ে আমি মুখ খুললে বাংলাদেশ উত্তাল হবে: মমতা
ফ্রান্সের নির্বাচনে শ্রমিক রাজনীতির নতুন প্রার্থী আনাস কা-জিব
সিঙ্গাপুর ওপেনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন কসমো স্কুলের ৭ জিমন্যাস্ট
প্রবাসীদের জন্য আসছে ‘প্রবাসী কার্ড’, এক প্ল্যাটফর্মে মিলবে সব সেবা
ডেঙ্গু মোকাবিলায় হামের চেয়েও দক্ষ হতে চায় সরকার: স্বাস্থ্যমন্ত্রী
যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে গিয়েছিলো আওয়ামী লীগ: ড. মঈন খান
বিএনপি নেতার জুয়ার আসরের ছবি ভাইরাল
জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, আটক ১৫ নেতাকর্মী
যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, অনড় অবস্থানে ইরান