Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৩:১৫, ১২ অক্টোবর ২০২৫

চাপিয়ে দেওয়া কিছুই টেকে না, জনগণ চায় সরাসরি ভোট: মির্জা ফখরুল

চাপিয়ে দেওয়া কিছুই টেকে না, জনগণ চায় সরাসরি ভোট: মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত

নির্বাচন বিলম্বিত করার কৌশল হিসেবেই পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতির নামে আন্দোলন চালানো হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বাংলাদেশের মানুষ কোনো কিছুই চাপিয়ে দেয়া পছন্দ করে না, ইতিহাসই তার সাক্ষী।

রবিবার (১২ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয়তাবাদী সমমনা জোট আয়োজিত এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সভায় সভাপতিত্ব করেন জোটের প্রধান সমন্বয়ক ড. ফরিদুজ্জামান ফরহাদ।

বিএনপি মহাসচিব বলেন, পিআর পদ্ধতির ধারণা কোনও নিরপেক্ষ সংস্কার কমিশন থেকে আসেনি; বরং এটি এসেছে কয়েকটি রাজনৈতিক দলের ইচ্ছা থেকে। জনগণ এ পদ্ধতি চায় না, তারা চায় সরাসরি ভোটের মাধ্যমে নিজেদের প্রতিনিধি নির্বাচন করতে।

তিনি বলেন, এখন সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। তাই জনগণকে আহ্বান জানাচ্ছি—কোনও খবর বা প্রচারণা বিশ্বাস করার আগে তার সত্যতা যাচাই করুন।

সংস্কার প্রসঙ্গে ফখরুল বলেন, বিএনপি সব সময় সংস্কারের পক্ষে ছিলো এবং এখনও আছে। কেউ কেউ প্রচার করছে যে বিএনপি সংস্কার চায় না—এটা সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর। তিনি বলেন, বিএনপি নিজেই এক সময় সংস্কার আন্দোলনের ফসল।

মির্জা ফখরুল অভিযোগ করেন, কিছু রাজনৈতিক দল ইচ্ছাকৃতভাবে বিএনপিকে ঘিরে ভুল বার্তা ছড়াচ্ছে। তিনি বলেন, বিএনপি স্পষ্টভাবে ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন চায়।

তার ভাষায়, জনগণ এখনই ভোট দিতে প্রস্তুত। আমরা চাই না এ সুযোগটি হারিয়ে যাক। আমরা চেষ্টা করছি নতুন করে বাংলাদেশকে জাগিয়ে তুলতে, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার এই যাত্রায় সবাইকে সঙ্গে নিতে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

রানি মৌমাছির টানে যুবকের শরীরে ‘চাক’
বিএনপি নেতাকে পিটিয়ে আ.লীগ কর্মীদের ভূরিভোজ
শত্রুর কৌশল এখন পুরোপুরি জানা—দাবি ইরানের
এলপি গ্যাসের দাম কমলো
রামিসার গোপনাঙ্গ ক্ষতবিক্ষত করে পানি দিয়ে ধুয়ে ফেলে সোহেল
মায়ের নামে প্রতিষ্ঠানের নামকরণ নাকচ করলেন প্রধানমন্ত্রী
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত ড. খলিলুর রহমান
আলোচিত হত্যাকাণ্ড নিয়ে আমি মুখ খুললে বাংলাদেশ উত্তাল হবে: মমতা
ফ্রান্সের নির্বাচনে শ্রমিক রাজনীতির নতুন প্রার্থী আনাস কা-জিব
সিঙ্গাপুর ওপেনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন কসমো স্কুলের ৭ জিমন্যাস্ট
প্রবাসীদের জন্য আসছে ‘প্রবাসী কার্ড’, এক প্ল্যাটফর্মে মিলবে সব সেবা
ডেঙ্গু মোকাবিলায় হামের চেয়েও দক্ষ হতে চায় সরকার: স্বাস্থ্যমন্ত্রী
যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে গিয়েছিলো আওয়ামী লীগ: ড. মঈন খান
বিএনপি নেতার জুয়ার আসরের ছবি ভাইরাল
জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, আটক ১৫ নেতাকর্মী
যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, অনড় অবস্থানে ইরান