Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১২:০২, ১৬ অক্টোবর ২০২৫

আপডেট: ১২:০৩, ১৬ অক্টোবর ২০২৫

আইনি ভিত্তি ছাড়া জুলাই সনদে যাবে না এনসিপি: নাহিদ ইসলাম

আইনি ভিত্তি ছাড়া জুলাই সনদে যাবে না এনসিপি: নাহিদ ইসলাম
ছবি: সংগৃহীত

জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানকে ‘আইনি ভিত্তিহীন ও রাজনৈতিক ছলচাতুরী’ আখ্যা দিয়ে এতে যোগ না দেয়ার ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। 

দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন,

সনদ নিয়ে শুধু আনুষ্ঠানিকতার প্রয়োজন নেই, দরকার আইনি ভিত্তি। অর্ডার বা নির্দেশনা ছাড়া সনদে স্বাক্ষর করা সমস্যাকে আরও জটিল করবে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাজধানীতে দলের অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। নাহিদ বলেন, 

জুলাই সনদের সব বিষয় জনগণের কাছে স্পষ্ট না করেই অনুষ্ঠান আয়োজন সরকারের একটি ছলচাতুরী। ঐকমত্য কমিশনকে দায়িত্ব দিয়ে সনদের বিতর্কিত দিকগুলো সমাধান করতে হবে। কমিশনের মেয়াদ শেষ হয়ে গেলে আলোচনার কোনও প্ল্যাটফর্মই আর থাকবে না।

তিনি আরও বলেন, 

এটা শুধু সরকার পরিবর্তনের লড়াই নয়, বরং ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের আন্দোলন। জনগণ সে লক্ষ্যেই সংগ্রাম করছে।

নাহিদ ইসলাম অভিযোগ করেন, 

নির্বাচন কমিশন এখন গায়ের জোরে কাজ করছে। এনসিপির প্রতীক নিয়ে কোনও ব্যাখ্যা না দিয়েই কমিশন একতরফা সিদ্ধান্ত নিচ্ছে। এইধরনের পদক্ষেপ আমরা মেনে নেবো না।

আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে—এ সময়সীমা ধরে এনসিপি তাদের রাজনৈতিক কর্মসূচি ও প্রস্তুতি চালিয়ে যাচ্ছে বলেও জানান তিনি।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা