Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:১১, ৯ অক্টোবর ২০২৫

দুষ্কৃতকারীদের কঠোর হস্তে দমনের বিকল্প নেই: মির্জা ফখরুল

দুষ্কৃতকারীদের কঠোর হস্তে দমনের বিকল্প নেই: মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলতেই দেশে ধারাবাহিকভাবে লোমহর্ষক ঘটনা ঘটানো হচ্ছে। এ পরিস্থিতিতে দুষ্কৃতকারীদের কঠোর হস্তে দমন ছাড়া বিকল্প নেই।

বুধবার (৮ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় তিনি এ মন্তব্য করেন। গত ৩ অক্টোবর বাগেরহাট পৌর বিএনপির সদস্য ও স্থানীয় দৈনিক ‘ভোরের চেতনা’ পত্রিকার সাংবাদিক এস এম হায়াৎ উদ্দীন হত্যাকাণ্ডের ঘটনায় এ বিবৃতি দেন মির্জা ফখরুল।

তিনি বলেন, 

ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী স্বৈরাচারী শাসকগোষ্ঠীর পতনের পর দুষ্কৃতকারীরা আবারও দেশে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত হয়েছে। নৈরাজ্য ও সহিংসতার মাধ্যমে ফায়দা হাসিলের এ অপতৎপরতা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করছে।

মির্জা ফখরুল আরও বলেন, সাংবাদিক এস এম হায়াৎ উদ্দীন একজন নিবেদিতপ্রাণ বিএনপি নেতা এবং সত্যনিষ্ঠ সংবাদকর্মী ছিলেন। সত্য প্রকাশের দায়েই তিনি দুষ্কৃতকারীদের হাতে প্রাণ হারিয়েছেন। এটি মানবতা ও গণমাধ্যম স্বাধীনতার ওপর বর্বর আঘাত।

তিনি বলেন, গণতন্ত্র ও জনগণের ভোটাধিকারের সুরক্ষায় দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। নইলে ওত পেতে থাকা ফ্যাসিস্ট শক্তি ও তাদের দোসররা আবারও দেশের অস্তিত্ব বিপন্ন করতে উঠেপড়ে লাগবে।

বিবৃতিতে বিএনপি মহাসচিব এস এম হায়াৎ উদ্দীনের হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে নিহতের রুহের মাগফিরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করেন তিনি।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মেসির বিদায়ে আবেগঘন আন্তোনেলা
লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ৩ নম্বর সতর্কসংকেত
কানাডার পার্লামেন্টের এমপি বাংলাদেশি তানভীর
ভারতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১১; রেল চলাচল বন্ধ
নভেম্বরে যোগ হবে রূপপুরের বিদ্যুৎ!
প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বিরোধে মার্কিন সেনাপ্রধানের পদত্যাগ
ফিল্মি কায়দায় নববধূ ‘ছিনতাই’! যা বললেন কনে তামান্না
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, সামনে ১০ চ্যালেঞ্জ
ঢাবির মেয়েদের হল বন্ধ রাত ১১টায়
নবম পে-স্কেল অনুমোদন: কার বেতন কত
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৯১৯, নিখোঁজ ৪ হাজারের বেশি
জামালপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪
ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর
শিল্প কোনও পাপ নয়: প্রভা
মক্কা ডিফেন্স অ্যালায়েন্সের আনুষ্ঠানিক যাত্রা
দেশে প্রথম রোবটিক সার্জারি, প্রথম দিনে ২ রোগীর অস্ত্রোপচার
আন্তর্জাতিক ফুটবলকে গুডবাই বললেন মেসি
পূজার আগেই পাকিস্তানের হামলার প্রস্তুতিতে শঙ্কিত ভারত