Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৫০, ২০ অক্টোবর ২০২৫

ক্রান্তিকাল অতিক্রম করছে দেশ: মির্জা ফখরুল 

ক্রান্তিকাল অতিক্রম করছে দেশ: মির্জা ফখরুল 
ছবি: সংগৃহীত

দেশের রাজনীতি, অর্থনীতি, শিক্ষা ও সামাজিক মূল্যবোধ—সবখানেই বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার মতে, বাংলাদেশ এখন এক ‘গভীর ক্রান্তিকাল’ অতিক্রম করছে।

সোমবার (২০ অক্টোবর) রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক বিকাশ ও বীমা খাতের উন্নয়ন নিয়ে আলোচনা সভা এবং এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব মন্তব্য করেন তিনি।

বিএনপি মহাসচিব বলেন, 

বাংলাদেশে আজ রাজনীতি থেকে শুরু করে অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য—সবখানেই চরম বিশৃঙ্খলা বিরাজ করছে। কিছুই আর শৃঙ্খলাবদ্ধভাবে চলছে না। মানুষ দিশাহারা। আমরা এমন এক সময়ে দাঁড়িয়ে আছি, যাকে নিঃসন্দেহে একটি ক্রান্তিকাল বলা যায়।

শিক্ষা ব্যবস্থার অবনতি প্রসঙ্গে তিনি বলেন, 

পতিত ফ্যাসিস্ট শাসনামলে দেশের শিক্ষা ব্যবস্থা পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে। নতুন প্রজন্মকে চিন্তাশক্তিহীন করে তোলার জন্য শিক্ষাকারিকুলাম বিকৃত করা হয়েছে। কারিগরি শিক্ষার ওপর কোনো গুরুত্ব দেয়া হয়নি। অথচ আধুনিক যুগে হাতে-কলমে প্রশিক্ষণই সবচেয়ে বেশি প্রয়োজন।

তিনি আরও বলেন, আমাদের ছেলেমেয়েরা আজ এমএ-বিএ পাস করছে, কিন্তু কর্মসংস্থান নেই। এর দায় শুধু সরকারের নয়, আমাদের সবার। আমরা একটি কার্যকর সিস্টেম গড়ে তুলতে পারিনি বলেই আজ শিক্ষক থেকে শুরু করে শিক্ষার্থী—সবাই আন্দোলনে।

তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, আজকের এ তরুণরাই আগামী দিনের বাংলাদেশের নেতৃত্ব দেবে। তাদের হাতে দেশকে গড়ে তুলতে হবে নতুন মূল্যবোধ ও ন্যায়ের ভিত্তিতে।

বিএনপি মহাসচিবের এ বক্তব্যকে রাজনৈতিক বিশ্লেষকরা দেখছেন—চলমান সামাজিক ও অর্থনৈতিক সংকটের প্রেক্ষাপটে একটি বৃহত্তর রাজনৈতিক পুনর্গঠনের ইঙ্গিত হিসেবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা