Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:১১, ১৮ অক্টোবর ২০২৫

জুলাই সনদে এনসিপির অনুপস্থিতি ‘বিচক্ষণতার অভাব’: মির্জা ফখরুল

জুলাই সনদে এনসিপির অনুপস্থিতি ‘বিচক্ষণতার অভাব’: মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত

ঐতিহাসিক ‘জুলাই জাতীয় সনদ’ স্বাক্ষর অনুষ্ঠানকে দেশের রাজনীতিতে একটি মাইলফলক বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আজকের দিনটি প্রমাণ করেছে—জাতির প্রয়োজনে, রাষ্ট্রের প্রয়োজনে রাজনৈতিক দলগুলো একসঙ্গে দায়িত্বশীল ভূমিকা রাখতে পারে।

শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় এক সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, 

এটা নিঃসন্দেহে একটি ঐতিহাসিক মুহূর্ত। আমরা দেখতে পেলাম, দীর্ঘদিনের মতপার্থক্য ও বিভাজনের পরও রাজনৈতিক দলগুলো জাতীয় প্রয়োজনে ঐক্যবদ্ধ হতে পারে। এটি ভবিষ্যতের জন্য একটি ইতিবাচক বার্তা।

তবে এ গুরুত্বপূর্ণ সনদে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অনুপস্থিতিকে ‘দুঃখজনক’ এবং ‘বিচক্ষণতার অভাব’ বলে উল্লেখ করেন তিনি। মির্জা ফখরুল বলেন, আমাদের সঙ্গে আলোচনার সময় এবং ঐকমত্য কমিশনের বৈঠকে এনসিপি প্রায় সব বিষয়ের প্রতি ইতিবাচক মনোভাব দেখিয়েছিলো। যেটুকু সমস্যা ছিলো, সেটি আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব ছিলো। কিন্তু শেষ মুহূর্তে তারা সরে দাঁড়ানোটা আমি বলবো—বিচক্ষণতার অভাব। তারা চাইলে আজকেই সই করতে পারতো।

তিনি আরও বলেন, এটা আসলে একটা ভুল বোঝাবুঝি বলেই মনে হচ্ছে। আমি আশাবাদী, তারা পরবর্তী আলোচনায় অংশ নেবে এবং সনদে স্বাক্ষর করবে।

রাজনৈতিক বিতর্ক ও মতভেদের বিষয়ে প্রশ্ন করা হলে বিএনপি মহাসচিব বলেন, বিতর্ক তো সব দেশেই থাকে। এটা কখনোই শেষ হয় না। আমাদের দুর্ভাগ্য—আমরা বিতর্ক করতে ভালোবাসি, সমাধানের চেয়ে বিতর্কে সময় দিই বেশি। কিন্তু তারপরও আজকের এ অর্জন নিঃসন্দেহে একটি ‘গ্রেট এচিভমেন্ট’। সামনে বাস্তবায়নের পথে আরো আলোচনা ও পর্যালোচনা হবে।

মির্জা ফখরুলের মতে, এ সনদ শুধু রাজনৈতিক ঐকমত্য নয়, এটা একটি জাতীয় পুনর্জাগরণের সূচনা। রাজনৈতিক দলগুলো যদি নিজেদের সীমাবদ্ধতা কাটিয়ে দায়িত্বশীলতার পথে এগোয়, তবে এ সনদ ভবিষ্যৎ প্রজন্মের জন্য নতুন দিকনির্দেশনা দেবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

রানি মৌমাছির টানে যুবকের শরীরে ‘চাক’
বিএনপি নেতাকে পিটিয়ে আ.লীগ কর্মীদের ভূরিভোজ
শত্রুর কৌশল এখন পুরোপুরি জানা—দাবি ইরানের
এলপি গ্যাসের দাম কমলো
রামিসার গোপনাঙ্গ ক্ষতবিক্ষত করে পানি দিয়ে ধুয়ে ফেলে সোহেল
মায়ের নামে প্রতিষ্ঠানের নামকরণ নাকচ করলেন প্রধানমন্ত্রী
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত ড. খলিলুর রহমান
আলোচিত হত্যাকাণ্ড নিয়ে আমি মুখ খুললে বাংলাদেশ উত্তাল হবে: মমতা
ফ্রান্সের নির্বাচনে শ্রমিক রাজনীতির নতুন প্রার্থী আনাস কা-জিব
সিঙ্গাপুর ওপেনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন কসমো স্কুলের ৭ জিমন্যাস্ট
প্রবাসীদের জন্য আসছে ‘প্রবাসী কার্ড’, এক প্ল্যাটফর্মে মিলবে সব সেবা
ডেঙ্গু মোকাবিলায় হামের চেয়েও দক্ষ হতে চায় সরকার: স্বাস্থ্যমন্ত্রী
যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে গিয়েছিলো আওয়ামী লীগ: ড. মঈন খান
বিএনপি নেতার জুয়ার আসরের ছবি ভাইরাল
জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, আটক ১৫ নেতাকর্মী
যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, অনড় অবস্থানে ইরান