Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৫১, ১৯ অক্টোবর ২০২৫

বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষকদের দাবি বাস্তবায়ন হবে

শিক্ষকদের জাতীয়করণের আশ্বাস মির্জা ফখরুলের

শিক্ষকদের জাতীয়করণের আশ্বাস মির্জা ফখরুলের
ছবি: সংগৃহীত

আন্দোলনরত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জাতীয়করণের দাবি পূরণের আশ্বাস দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষকদের এ দীর্ঘদিনের দাবি বাস্তবায়নে অগ্রাধিকার দেওয়া হবে।

রোববার (১৯ অক্টোবর) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের প্রতিনিধিদলের সঙ্গে প্রায় এক ঘণ্টাব্যাপী বৈঠকে তিনি এ আশ্বাস দেন। বৈঠকে উপস্থিত ছিলেন ‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের’ সদস্যসচিব দেলোয়ার হোসেন আজিজীসহ সংগঠনের শীর্ষ নেতারা।

বৈঠক শেষে দেলোয়ার হোসেন সাংবাদিকদের বলেন, 

বিএনপি মহাসচিব আমাদের দাবিগুলো মনোযোগ দিয়ে শুনেছেন। তিনি বলেছেন, ক্ষমতায় গেলে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের বিষয়টি অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করা হবে।

তিনি আরও জানান, মির্জা ফখরুল অর্থ উপদেষ্টার সঙ্গেও ফোনে কথা বলেছেন এবং জাতীয়করণের আর্থিক দিক ও সম্ভাব্য কাঠামো নিয়ে আলোচনা করেছেন। বিএনপি মহাসচিবের আন্তরিকতা ও ইতিবাচক অবস্থান আমাদের আন্দোলনে নতুন প্রেরণা দিয়েছে, বলেন আজিজী।

এদিকে তিন দফা দাবিতে টানা এক সপ্তাহ ধরে রাজধানীতে অবস্থান কর্মসূচি পালন করছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। তাদের দাবির মধ্যে রয়েছে—

  • বাড়িভাড়া ভাতা মূল বেতনের ২০ শতাংশ করা,
  • চিকিৎসা ভাতা দেড় হাজার টাকা নির্ধারণ,
  • কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ শতাংশ করা।

পরবর্তীতে তারা সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিও তোলেন। শনিবার তারা কালো পতাকা মিছিল করে শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি করেন।

শিক্ষকদের আন্দোলনের মুখে আজ অর্থ মন্ত্রণালয় বাড়িভাড়া ভাতা মূল বেতনের ৫ শতাংশ (সর্বনিম্ন ২ হাজার টাকা) নির্ধারণ করে আদেশ জারি করেছে।

অর্থ বিভাগের প্রবিধি অনুবিভাগের উপসচিব মরিয়ম মিতুর স্বাক্ষরিত সে চিঠিতে বলা হয়, সরকারের বিদ্যমান বাজেট সীমাবদ্ধতা বিবেচনায় এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা মূল বেতনের ৫ শতাংশ (সর্বনিম্ন ২০০০ টাকা) নির্ধারণ করা হলো। এ আদেশ আগামী নভেম্বর থেকে কার্যকর হবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

রানি মৌমাছির টানে যুবকের শরীরে ‘চাক’
বিএনপি নেতাকে পিটিয়ে আ.লীগ কর্মীদের ভূরিভোজ
শত্রুর কৌশল এখন পুরোপুরি জানা—দাবি ইরানের
এলপি গ্যাসের দাম কমলো
রামিসার গোপনাঙ্গ ক্ষতবিক্ষত করে পানি দিয়ে ধুয়ে ফেলে সোহেল
মায়ের নামে প্রতিষ্ঠানের নামকরণ নাকচ করলেন প্রধানমন্ত্রী
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত ড. খলিলুর রহমান
আলোচিত হত্যাকাণ্ড নিয়ে আমি মুখ খুললে বাংলাদেশ উত্তাল হবে: মমতা
ফ্রান্সের নির্বাচনে শ্রমিক রাজনীতির নতুন প্রার্থী আনাস কা-জিব
সিঙ্গাপুর ওপেনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন কসমো স্কুলের ৭ জিমন্যাস্ট
প্রবাসীদের জন্য আসছে ‘প্রবাসী কার্ড’, এক প্ল্যাটফর্মে মিলবে সব সেবা
ডেঙ্গু মোকাবিলায় হামের চেয়েও দক্ষ হতে চায় সরকার: স্বাস্থ্যমন্ত্রী
যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে গিয়েছিলো আওয়ামী লীগ: ড. মঈন খান
বিএনপি নেতার জুয়ার আসরের ছবি ভাইরাল
জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, আটক ১৫ নেতাকর্মী
যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, অনড় অবস্থানে ইরান