Sobar Desh | সবার দেশ রকি হাসান, কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০০:৩৭, ২৭ অক্টোবর ২০২৫

দায়সারা নির্বাচন দিয়ে ‘সেফ এক্সিট’ চাইছেন কিছু উপদেষ্টা: সারজিস 

দায়সারা নির্বাচন দিয়ে ‘সেফ এক্সিট’ চাইছেন কিছু উপদেষ্টা: সারজিস 
ছবি: সবার দেশ

কিশোরগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর এক সমন্বয় সভায় দলটির মুখ্য সংগঠক সারজিস আলম অভিযোগ করেছেন, অন্তর্বর্তী সরকারের কিছু উপদেষ্টা দায়সারা নির্বাচন আয়োজনের মাধ্যমে ‘সেফ এক্সিট’ নিতে চাইছেন। 

সারজিস বলেন, 

আমরা লক্ষ্য করছি, কয়েকজন উপদেষ্টা এখন এমন আচরণ করছেন যেন শুধু দায়িত্বটা কোনোভাবে শেষ করে, নির্বাচনের মধ্য দিয়ে নিজেদের নিরাপদ প্রস্থান নিশ্চিত করাই তাদের লক্ষ্য। কিন্তু এ ধরনের দায়সারা দায়িত্ব রাষ্ট্রের ভবিষ্যতের জন্য ভয়াবহ।

রবিবার (২৬ অক্টোবর) সকাল ১১টায় শহরের আখড়াবাজার শিল্পকলা একাডেমিতে জেলা জাতীয় নাগরিক পার্টির আয়োজনে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

সারজিস আলম বলেন, কোনও রাজনৈতিক দলের সঙ্গে ঐক্য হলেও এনসিপি ‘শাপলা’ প্রতীক নিয়েই নির্বাচনে অংশ নেবে। আমরা জনগণের শক্তিতে বিশ্বাস করি, কোনও সমঝোতার রাজনীতিতে নয়।

তিনি আরও বলেন, 

অভ্যুত্থান–পরবর্তী সরকারগুলো সাধারণত ব্যর্থ হয় কারণ তারা জনগণের রক্ত ও ত্যাগের ওপর দাঁড়িয়ে থেকেও দায়িত্বশীলতা হারিয়ে ফেলে। যারা শহীদের ত্যাগের ওপর ভর করে আজ ক্ষমতায়, তারা যদি এখন জীবনের ভয় পায়—তাহলে তাদের সে দায়িত্ব নেয়াই উচিত ছিলো না।

সভায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সারজিস আলম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ হায়দার এবং বিশেষ বক্তা হিসেবে ছিলেন যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরাও সমন্বয় সভায় অংশ নেন।

সভা শেষে দলের নেতারা আসন্ন নির্বাচনে সক্রিয় প্রস্তুতি ও সাংগঠনিক শক্তি বৃদ্ধির আহ্বান জানান।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা