Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০২:১২, ১৩ অক্টোবর ২০২৫

আপডেট: ০২:১৩, ১৩ অক্টোবর ২০২৫

ক্ষোভ ঝাড়তে যে উপমা দিয়েছি সেটা উচিত হয়নি: সারজিস

ক্ষোভ ঝাড়তে যে উপমা দিয়েছি সেটা উচিত হয়নি: সারজিস
ছবি: সংগৃহীত

পঞ্চগড়ে পথসভায় বক্তব্য দেয়ার সময় বিদ্যুৎ বিভ্রাট নিয়ে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকোর) প্রতি ক্ষোভ প্রকাশ করতে গিয়ে যে উপমা ব্যবহার করেছিলেন, তা ঠিক হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম।

রোববার (১২ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্টে তিনি লিখেছেন, বিগত এক মাসে পঞ্চগড় জেলায় এনসিপি তিনটি প্রোগ্রাম আয়োজন করেছে। প্রতিটি প্রোগ্রামে বক্তব্য দেয়ার কিছুক্ষণের মধ্যেই বিদ্যুৎ চলে যেতো। প্রথমবার কিছু বলেননি, দ্বিতীয়বারও ধরে নিয়েছিলেন এটি হতেই পারে। তবে এ ঘটনার পুনরাবৃত্তি এবং নির্দিষ্ট সময়ে ঘটার কারণে তিনি মনে করেছেন, এটি উদ্দেশ্যপ্রণোদিত হতে পারে।

সার্জিস বলেন, জেলা পর্যায়ে বিভিন্ন সেক্টরের কিছু কর্মকর্তা এ ধরনের ছোটলোকি বা অন্য দলের দালালিমূলক আচরণ করে। একজনকে ডিস্টার্ব করতে পারলে তারা রাজনৈতিক সফলতা মনে করে। তবে ক্ষোভ ঝাড়তে গিয়ে যে উপমা ব্যবহার করেছি, সেটা উচিত হয়নি।

তিনি আরও উল্লেখ করেন, চাঁদাবাজি, দখলদারিত্ব, সিন্ডিকেট, দুর্নীতি ও মাদক ব্যবসার বিরুদ্ধে এনসিপি লং মার্চে প্রায় দুই হাজার মানুষকে মোটরসাইকেলে করে সচেতন করেছে। পঞ্চগড় জেলার ১৫০ কিলোমিটার পথ অতিক্রম করে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সার্জিস আশা করেছেন, মিডিয়ার ফোকাস এ ধরনের সচেতনমূলক কার্যক্রমের দিকেও থাকবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা