Sobar Desh | সবার দেশ ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত: ০১:২৩, ৪ অক্টোবর ২০২৫

আপডেট: ০১:২৪, ৪ অক্টোবর ২০২৫

গণপরিষদ নির্বাচনের দাবি এনসিপির

মূল সংস্কারগুলোতে আপত্তি জানিয়েছে বিএনপি: সারজিস

মূল সংস্কারগুলোতে আপত্তি জানিয়েছে বিএনপি: সারজিস
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম অভিযোগ করেছেন, সুষ্ঠু নির্বাচন আয়োজনে প্রস্তাবিত মূল সংস্কারের বেশিরভাগ ক্ষেত্রেই বিএনপি নোট অব ডিসেন্ট (আপত্তি) দিয়েছে। তবে এ কারণে সংস্কার প্রস্তাব বাতিল হবে না বলে মন্তব্য করেন তিনি।

শুক্রবার (৩ অক্টোবর) রাতে ঠাকুরগাঁও শহরের আর্ট গ্যালারি এলাকায় জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে দলীয় মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সারজিস এ কথা জানান।

তিনি বলেন, সবচেয়ে কার্যকর সমাধান হচ্ছে গণপরিষদ নির্বাচন। নতুন সংবিধান রচনার মাধ্যমে প্রস্তাবগুলোকে অন্তর্ভুক্ত করা সম্ভব হবে। এনসিপির পক্ষ থেকে আমরা গণপরিষদ নির্বাচন চাই।

নির্বাচনে প্রতীক বরাদ্দ প্রসঙ্গে তিনি অভিযোগ করেন, নির্বাচন কমিশন রাজনৈতিক প্রভাব খাটিয়ে এনসিপিকে শাপলা প্রতীক দিচ্ছে না। সারজিস বলেন, 

আইনগতভাবে শাপলা প্রতীকে কোনও বাধা নেই। স্বাধীন দেশে একটি স্বাধীন প্রতিষ্ঠান এভাবে আচরণ করতে পারে না। যদি কমিশন এভাবে চলতে থাকে, তবে আমরা আইনগত এবং প্রয়োজনে রাজনৈতিকভাবে এর মোকাবিলা করবো।

নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তার মতে, যদি এইটুকু চাপও সামলাতে না পারে কমিশন, তবে তারা কীভাবে সারাদেশে একটি সুষ্ঠু নির্বাচন করবে?

প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতি নিয়ে তিনি বলেন, 

জামায়াতসহ কিছু ইসলামি দল পিআর পদ্ধতি নিয়ে আন্দোলন করছে। এনসিপির অবস্থান পরিষ্কার—এ মুহূর্তে শুধু উচ্চ কক্ষে পিআর পদ্ধতি প্রাসঙ্গিক, তবে নিম্ন কক্ষে এর প্রয়োজনীয়তা নেই।

প্রশাসনের দলীয়করণের অভিযোগ তুলে সারজিস বলেন, আওয়ামী লীগ আমলে আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থায় রাজনৈতিকভাবে নিয়োগ দেয়া হয়েছে। তারা আগে চুপ থাকলেও এখন আওয়ামী লীগকে সহায়তা করছে। এমনকি ডিসি, এসপি, ইউএনও, ওসি পর্যায়ের কর্মকর্তারাও রাজনৈতিক তোষামোদে নেমেছেন, পেশাদারিত্ব দেখাচ্ছেন না।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

হামের টিকা না দিয়ে দুই সরকার ‘ক্ষমাহীন অপরাধ’ করেছে: প্রধানমন্ত্রী
‘ড. মোশাররফ ছাড়া সবার সিনিয়র ছিলাম, তবুও মূল্যায়ন পাইনি’
তিন হাজার কোটি টাকা উধাও শেয়ার মার্কেটে
নির্বাচন ‘স্বচ্ছ হলে ফল ভিন্ন হতো’— বিস্ফোরক মন্তব্য রুমিন ফারহানার
‘অধিনায়ক রাজা, বাকিরা প্রজা?’-বিসিবির ‘ক্যাপ্টেনস কার্ড’ নিয়ে ক্ষোভে তাপস বৈশ্য
হজের প্রথম ফ্লাইট জেদ্দায় অবতরণ
আইএমএফ ঋণ স্থগিতের গুঞ্জন ‘সম্পূর্ণ অসত্য’
হরমুজে আবারও থামিয়ে দেয়া হলো ‘বাংলার জয়যাত্রা’কে
হরমুজ পাড়ি দিচ্ছে ‘বাংলার জয়যাত্রা’
ঢাকায় নিজের বাড়ি নেই, বাবার ফ্ল্যাটেই থাকি: স্পিকার হাফিজ
মিসাইল নয়, মৌমাছির দখলে ইসরায়েল
রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে ‘মার্কিন ছাড়’—গুজব
জ্বালানি সংকটে অচল ১০ বিদ্যুৎকেন্দ্র, অন্ধকারে চট্টগ্রাম নগরী
হরমুজ খুলে স্বস্তি, কিন্তু রইলো চাপ: দ্রুত চুক্তির তাগিদ ট্রাম্পের
সংরক্ষিত নারী আসনে জামায়াতের তালিকা প্রায় চূড়ান্ত
হজ ফ্লাইট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
মাদরাসাছাত্রীকে অপহরণের ঘটনায় ক্ষুব্ধ জামায়াত আমির
১৫ বছর পর বাংলাদেশে ওয়ানডে সিরিজ খেলতে আসছে অস্ট্রেলিয়া, থাকছে টি-টোয়েন্টিও
৩ দিনের সফরে ঢাকায় আসছেন মার্কিন বিশেষ দূত চার্লস জে. হার্ডার
হোয়াইট হাউসে শান্তি সংলাপে বসতে পারে ইসরায়েল-লেবানন: ট্রাম্প