Sobar Desh | সবার দেশ চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০০:৫৪, ৮ অক্টোবর ২০২৫

আওয়ামী লীগের ফিরে আসার কোনও সুযোগ নেই: সারজিস আলম

আওয়ামী লীগের ফিরে আসার কোনও সুযোগ নেই: সারজিস আলম
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম বলেছেন, দেশে বা বিদেশে যে যা-ই বলুক না কেন, আওয়ামী লীগের ফিরে আসার আর কোনো সুযোগ নেই। কোনও কাঠামোতেই তারা আর ক্ষমতায় ফিরবে না। আওয়ামী লীগের ফিরে আসা মানে হবে গণ-অভ্যুত্থানকে অস্বীকার করা, শহীদদের রক্তের সঙ্গে বেঈমানি করা — আর এটা কখনো হতে দেয়া হবে না।

মঙ্গলবার (৭ অক্টোবর) রাতে চাঁপাইনবাবগঞ্জে এনসিপির উত্তরাঞ্চলীয় সমন্বয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।

সারজিস আলম বলেন, 

বাংলাদেশে আর কোনও শেখ হাসিনা তৈরি হতে দেয়া হবে না। কোনো ফ্যাসিস্ট সরকারও আর টিকে থাকতে পারবে না।

সাম্প্রতিক আলোচিত ‘সেফ এক্সিট’ প্রসঙ্গে তিনি বলেন, সেফ এক্সিট বলে কিছু নেই। ধর্মে বিশ্বাস করলে বোঝা যায়—মৃত্যুর পরও জবাবদিহি করতে হয় সৃষ্টিকর্তার কাছে। তাহলে রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতা থেকে কেউ কীভাবে পালাবে? কোনও সাজানো নির্বাচন দিয়ে বা দেশের বাইরে গিয়ে দায় এড়ানো সম্ভব নয়। সবাইকে জনগণের মুখোমুখি হতে হবে।

এসময় তিনি জানান, এনসিপি আগামী নির্বাচনে ‘শাপলা প্রতীক’ নিয়েই অংশ নিতে চায়। সারজিস বলেন, নির্বাচন কমিশনের সে সুযোগ আছে, এবং আমাদের প্রাপ্যও। যদি কমিশন শাপলা প্রতীক না দেয়, তা ন্যায্য সিদ্ধান্ত হবে না; বরং তা ইসির নিরপেক্ষতার ওপর প্রশ্ন তুলবে।

নির্বাচন কমিশনের কিছু উপদেষ্টার প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, 

তাদের আচরণে মনে হয়, তাদের নির্দিষ্ট রাজনৈতিক দলপ্রীতি আছে। কারা ক্ষমতায় আসবে, সেটি আগেই ঠিক করা — এমন ইঙ্গিত আমরা পাচ্ছি।

প্রতিনিধিত্বমূলক (পিআর) পদ্ধতি প্রসঙ্গে সারজিস আলম বলেন, এনসিপি শুধু সংসদের উচ্চকক্ষেই পিআর পদ্ধতি চায়। আমরা চাই নতুন প্রজন্মের ভোটাররা নীতিনিষ্ঠ নেতৃত্বে আস্থা রাখুক, দলীয় ভাগাভাগিতে নয়।

তিনি আরও বলেন, এনসিপির প্রতি তরুণদের আস্থা বাড়ছে। আমরা চাই নীতিগত রাজনীতি ফিরিয়ে আনতে।

এ সময় নতুন অনুমোদন পাওয়া কয়েকটি গণমাধ্যমে এনসিপি নেতাদের সম্পৃক্ততার প্রসঙ্গে সারজিস বলেন, এমন দুয়েকটি রয়েছে। তবে আওয়ামী লীগ আমলে গণমাধ্যমকে যেভাবে দলীয় প্রভাবের আওতায় আনা হয়েছিলো, তা ছিলো সাংবাদিকতার জন্য সবচেয়ে ক্ষতিকর দৃষ্টান্ত।

দলের সাংগঠনিক প্রস্তুতি নিয়ে তিনি জানান, নভেম্বর-ডিসেম্বরের মধ্যে সব জেলা ও উপজেলা কমিটি গঠন চূড়ান্ত করতে চায় এনসিপি। সমন্বয় সভাগুলো দলকে সুসংগঠিত করার এবং নতুন নেতৃত্ব তুলে আনার প্রক্রিয়ার অংশ, বলেন সারজিস।

সভায় আরও উপস্থিত ছিলেন দলের রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন, যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন, কেন্দ্রীয় সদস্য আসিফ মোস্তফা জামাল, চাঁপাইনবাবগঞ্জের প্রধান সমন্বয়কারী আলউল হকসহ উত্তরাঞ্চলের নেতাকর্মীরা।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা